×

অপরাধ

আবারো হত্যা মামলায় গ্রেপ্তার আনিসুল-সালমান-দীপু মনি-পলক

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৪, ০১:১৫ পিএম

আবারো হত্যা মামলায় গ্রেপ্তার আনিসুল-সালমান-দীপু মনি-পলক

মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরাফাতুল রাকিব তাদের গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন। ছবি : সংগৃহীত

হত্যা মামলা আবারো গ্রেপ্তার দেখানো হয়েছে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক সমাজকল্যাণমন্ত্রী দীপু মনি এবং সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে। বুধবার (২৫ সেপ্টেম্বর) কারাগার থেকে তাদের ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরাফাতুল রাকিব তাদের গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন।

কোটা সংস্কার আন্দোলনের সময় রাজধানীর বাড্ডা থানায় দায়ের করা তিনটি হত্যা মামলায় সাবেক সমাজকল্যাণমন্ত্রী দীপু মনিকে গ্রেপ্তার দেখানো হয়েছে। একই থানায় দায়ের করা আরো দুটি হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককেও গ্রেপ্তার দেখানো হয়েছে।

২০ জুলাই কোটা সংস্কার আন্দোলনের সময় মো. হাফিজুল সিকদারের মৃত্যুর ঘটনায় শেখ হাসিনা, দীপু মনি, আনিসুল হক, সালমান এফ রহমান, পলকসহ ১৭৪ জনের বিরুদ্ধে বাড্ডা থানায় গত ২১ আগস্ট প্রথম মামলা হয়।

৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় মো. সোহাগ মিয়ার মৃত্যুর ঘটনায় শেখ হাসিনা, আনিসুল হক, সালমান এফ রহমান, দীপু মনি, পলকসহ ৫৭ জনের বিরুদ্ধে ২১ আগস্ট একই থানায় দ্বিতীয় মামলা দায়ের করা হয়। এ বিষয়ে দুই তদন্ত কর্মকর্তা পৃথক দুটি আবেদন জমা দেয়ার পর প্রথম দুই মামলায় দীপু মনি, আনিসুল হক, সালমান এফ রহমান ও পলককে গ্রেপ্তার দেখানো হয়।

গত ২১ জুলাই কোটা সংস্কার আন্দোলনে তৌফিকুল ইসলাম ভূঁইয়ার মৃত্যুর ঘটনায় গত ২৮ জুলাই হাসিনা, দীপু মনিসহ ১১০ জনের বিরুদ্ধে একই থানায় তৃতীয় মামলা হয়। এ বিষয়ে তদন্ত কর্মকর্তা আবেদন করলে তৃতীয় মামলায় দীপু মনিকে গ্রেপ্তার দেখানো হয়।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে ভিভিআইপি ঘোষণা করে গেজেট প্রকাশ

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে ভিভিআইপি ঘোষণা করে গেজেট প্রকাশ

সীমান্তে আ.লীগের শীর্ষ চার নেতা, ইমিগ্রেশনে রুদ্ধদ্বার বৈঠক

সীমান্তে আ.লীগের শীর্ষ চার নেতা, ইমিগ্রেশনে রুদ্ধদ্বার বৈঠক

ঢাকা রেঞ্জের দায়িত্বে থাকবেন পুলিশের ১২ কর্মকর্তা

ঢাকা রেঞ্জের দায়িত্বে থাকবেন পুলিশের ১২ কর্মকর্তা

দলে ফিরতে পারেন বিএনপির বহিষ্কৃত নেতারা, তালিকা প্রকাশ

দলে ফিরতে পারেন বিএনপির বহিষ্কৃত নেতারা, তালিকা প্রকাশ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App