×

অপরাধ

সাবেক কৃষিমন্ত্রীর বাসায় মিললো লাগেজভর্তি টাকা, স্বর্ণ ও বিদেশি মুদ্রা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৪, ০৬:০৩ পিএম

সাবেক কৃষিমন্ত্রীর বাসায় মিললো লাগেজভর্তি টাকা, স্বর্ণ ও বিদেশি মুদ্রা

সাবেক কৃষিমন্ত্রী উপাধ্যক্ষ মো. আব্দুস শহীদ।

রাজধানীর উত্তরা থেকে বিপুল পরিমাণ নগদ টাকা, স্বর্ণ, বিদেশি মুদ্রাসহ সাবেক কৃষিমন্ত্রী উপাধ্যক্ষ মো. আব্দুস শহীদকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উত্তরা পশ্চিম থানা পুলিশ। এ তথ্য নিশ্চিত করেছেন ডিএমপির উপপুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।

মঙ্গলবার (২৯ অক্টোবর) দিবাগত রাতে উত্তরা ১০নং সেক্টরের ২নং রোডের নিজ বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। অভিযানের সময় তার বাসা থেকে নগদ ৩ কোটি ১০ লক্ষ ২৭ হাজার টাকা, ১ হাজার ৯৫৩ ইউএস ডলার, ১ হাজার ১২০ কানাডিয়ান ডলার, ১ হাজার ১০০ ইউরো, ৩ হাজার ১১৭ কাতার রিয়াল, ৫ হাজার ৩০০ থাইবাথ, ৫০০ মেক্সিকান ডলার, ৫০ হংকং ডলার এবং ৩ হাজার রুপি উদ্ধার করা হয়। এছাড়াও উদ্ধার করা হয়েছে ৯৯০.৫০ গ্রাম (৮৫ ভরি প্রায়) ওজনের বিভিন্ন স্বর্ণালঙ্কার ও বার।

ডিএমপির উপপুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান জানান, গ্রেপ্তারকৃত আব্দুস শহীদের বিরুদ্ধে অবৈধভাবে বৈদেশিক মুদ্রা রাখার অপরাধে বিশেষ ক্ষমতা আইনে এবং অবৈধভাবে বিপুল পরিমাণ অর্থ ও স্বর্ণালঙ্কার রাখার অপরাধে মানিলন্ডারিং আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন। 

সাবেক কৃষিমন্ত্রী আব্দুস শহীদকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যার ঘটনায় উত্তরা পশ্চিম থানায় রুজুকৃত একটি মামলায় ১০ দিনের রিমান্ড আবেদনসহ আদালতে পাঠানো হয়। আদালত ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এই মামলাটি ছাড়াও তার বিরুদ্ধে উত্তরা-পশ্চিম থানায় আরো দুটি হত্যা মামলা ও মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানায় একটি হত্যা চেষ্টা মামলা রয়েছে।

উপাধ্যক্ষ মো. আব্দুস শহীদ বিগত পঞ্চম, সপ্তম, অষ্টম, নবম, দশম, একাদশ ও দ্বাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি ২০০৯ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত জাতীয় সংসদের চিফ হুইপ, ২০০১ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত সংসদে বিরোধী দলীয় চিফ হুইপ এবং ১৯৯৬ সাল থেকে ২০০১ সাল পর্যন্ত জাতীয় সংসদে হুইপ হিসেবে দায়িত্ব পালন করেন। সর্বশেষ দ্বাদশ সংসদ নির্বাচনের পর তিনি কৃষিমন্ত্রী ছিলেন।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রীর মালয়েশিয়া ও চীন সফরে গুরুত্ব পাবে যেসব বিষয়

প্রধানমন্ত্রীর মালয়েশিয়া ও চীন সফরে গুরুত্ব পাবে যেসব বিষয়

পাকিস্তানে জোড়া বিস্ফোরণে নিহত ৭

পাকিস্তানে জোড়া বিস্ফোরণে নিহত ৭

ফেনী স্টেশনে মেঘনা ট্রেনের ইঞ্জিন বিকল, দুর্ভোগে যাত্রীরা

ফেনী স্টেশনে মেঘনা ট্রেনের ইঞ্জিন বিকল, দুর্ভোগে যাত্রীরা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App