×

অপরাধ

প্রেমিককে ভিডিও কলে রেখে জাবি ছাত্রীর আত্মহত্যা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৫ ডিসেম্বর ২০২৪, ১২:২৭ পিএম

প্রেমিককে ভিডিও কলে রেখে জাবি ছাত্রীর আত্মহত্যা

ছবি: সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ভূগোল ও পরিবেশ বিভাগের ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের (৫৩ ব্যাচ) এক শিক্ষার্থী আত্মহত্যা করেছেন। তার নাম তাকিয়া তাসনিম। তিনি বিশ্ববিদ্যালয়ের বীরপ্রতীক তারামন বিবি হলের আবাসিক শিক্ষার্থী ছিলেন।

রবিবার (১৫ ডিসেম্বর) ভোর পৌনে ৫টার দিকে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলের ৭ম তলার ৭০০৫ নম্বর কক্ষে তিনি আত্মহত্যা করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রেমিকের সঙ্গে মনোমালিন্যের জেরে তাকে ভিডিও কলে রেখেই তাসনিম আত্মহত্যা করেন। প্রেমিক সাব্বির মেয়েটির অন্য বান্ধবীদের ফোন করে দ্রুত রুমে গিয়ে দরজা ভেঙে তাকে উদ্ধার করতে বলেন। তবে তারা সময়মতো দরজা ভাঙতে ব্যর্থ হন। দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে তাকিয়াকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে বলে জানান তারা।

বিশ্ববিদ্যালয়ের মেডিকেলে কর্তব্যরত চিকিৎসক হলে এসে প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা শেষে ওই ছাত্রীকে মৃত ঘোষণা করেন।

তাকিয়া ওই হলের আবাসিক শিক্ষার্থী হলেও নিয়মিত হলে থাকতেন না। তিনি সাভারে মামার বাসায় থাকতেন। গতকালই তিনি হলে এসেছেন বলে জানিয়েছেন পাশের কক্ষের শিক্ষার্থীরা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক শুরু

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক শুরু

ভিনিসিয়াসের সাফল্যের পেছনে আনারস!

ভিনিসিয়াসের সাফল্যের পেছনে আনারস!

সোনারগাঁয় ফুটপাত দখল করে পার্কিং করায় ১৪ জনকে কারাদণ্ড

সোনারগাঁয় ফুটপাত দখল করে পার্কিং করায় ১৪ জনকে কারাদণ্ড

ঘরে বসেই চিকিৎসাসেবা পাবেন ডিআরইউ সদস্য ও তাঁদের পরিবার

ঘরে বসেই চিকিৎসাসেবা পাবেন ডিআরইউ সদস্য ও তাঁদের পরিবার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App