×

অপরাধ

স্ত্রী, মেয়েসহ সাবেক ডেপুটি গভর্নরের বিরুদ্ধে দুদকের মামলা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০২৪, ০১:২৯ পিএম

স্ত্রী, মেয়েসহ সাবেক ডেপুটি গভর্নরের বিরুদ্ধে দুদকের মামলা

আগস্টে সব ধরনের লেনদেনের তথ্য চেয়ে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে চিঠি দেয় দুদক। ছবি : সংগৃহীত

জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ র্অজন এবং সম্পদের তথ্য গোপনের অভিযোগে বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এসকে সুর ও তার স্ত্রী এবং মেয়ের বিরুদ্ধে মামলা করেছে দুনীতি দমন কমিশন (দুদক)। প্রাথমিক অনুসন্ধান প্রতিবেদনের আলোকে মামলাটি করে দুদক।

এ মামলায় অন্য আসামিরা হলেন, এস কে সুরের স্ত্রী সুপর্ণা সুর চৌধুরী, মেয়ে নন্দিতা সুর চৌধুরী।

সোমবার (২৩ ডিসেম্বর) মামলাটি দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন দুদকের উপপরিচালক (জনসংযোগ) মো. আকতারুল ইসলাম। 

তিনি বলেন, নির্ধারিত সময়ে সম্পদের হিসাব দাখিল না করায় বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এসকে সুর, তার স্ত্রী সুপর্ণা সুর চৌধুরী এবং মেয়ে নন্দিতা সুর চৌধুরীর বিরুদ্ধে মামলা করা হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের ডেপুটি গর্ভনর থাকাকালে এসকে সুরের বিরুদ্ধে অর্থপাচারের সহযোগিতার অভিযোগ ওঠে। আলোচিত এনআরবি গ্লোবাল ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক প্রশান্ত কুমার হালদারের (পি কে হালদার) ঋণ কেলেঙ্কারির ঘটনায় সহযোগিতা করার অভিযোগ রয়েছে তার নামে। কয়েকজন আসামির জবানবন্দিতে এ তথ্য পাওয়া গেছে।

আরো পড়ুন : বিডিআর বিদ্রোহের ঘটনায় তদন্ত কমিশন গঠন: স্বরাষ্ট্র উপদেষ্টা

গত বছরের আগস্টে এ পরিবারের সব ধরনের লেনদেনের তথ্য চেয়ে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে চিঠি দেয় দুদক। আলোচিত পি কে হালদারের আর্থিক কেলেঙ্কারিতে নাম আসায় ২০২২ সালে এস কে সুরসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে দুদক। ওই বছরের ২৯ মার্চে এস কে সুরকে তলব করে জিজ্ঞাসাবাদ করে দুদক।

জানা গেছে, ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড (আইএলএফএসএল) থেকে আড়াই হাজার কোটি টাকার বেশি অর্থ লুটপাটের ঘটনায় তাকে জিজ্ঞাসাবাদ করা হয়ছিল। এস কে সুর চৌধুরী ২০১৮ সালের জানুয়ারিতে ডেপুটি গভর্নরের পদ থেকে অবসরে যান। অবসরে যাওয়ার পর বাংলাদেশ ব্যাংকের উপদেষ্টার দায়িত্ব পালন করেন।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সুতা আমদানিতে বন্ড সুবিধা প্রত্যাহার, মানতে হবে ৩ শর্ত

সুতা আমদানিতে বন্ড সুবিধা প্রত্যাহার, মানতে হবে ৩ শর্ত

অভিনেত্রী বাঁধনের পাশে জামায়াত

অভিনেত্রী বাঁধনের পাশে জামায়াত

১০৪ বছর বয়সে কারাগারে, মাথায় ১০ বছরের সাজা

১০৪ বছর বয়সে কারাগারে, মাথায় ১০ বছরের সাজা

মার্শাল আর্টের জনক ওস্তাদ জাহাঙ্গীর আলমের জন্মদিন পালন

মার্শাল আর্টের জনক ওস্তাদ জাহাঙ্গীর আলমের জন্মদিন পালন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App