×

অপরাধ

রাজধানীতে ট্রাফিক অভিযানে ১,৩৩০ মামলা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০১ এপ্রিল ২০২৬, ০৮:৪৯ পিএম

রাজধানীতে ট্রাফিক অভিযানে ১,৩৩০ মামলা

ছবি: সংগৃহীত

রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ১ হাজার ৩৩০টি মামলা দায়ের করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। 

মঙ্গলবার (৩১ মার্চ) পরিচালিত এ অভিযানে রাজধানীর বিভিন্ন এলাকায় একযোগে অভিযান চালায় ট্রাফিক বিভাগ।

ডিএমপির তথ্য অনুযায়ী, ট্রাফিক-গুলশান বিভাগে সর্বোচ্চ ৪০৮টি মামলা করা হয়েছে। এছাড়া ট্রাফিক-উত্তরায় ২৩৫টি, ট্রাফিক-মিরপুরে ২১৬টি, ট্রাফিক-লালবাগে ১২৮টি, ট্রাফিক-মতিঝিলে ১১০টি, ট্রাফিক-তেজগাঁওয়ে ৯৭টি, ট্রাফিক-রমনায় ৭০টি এবং ট্রাফিক-ওয়ারীতে ৬৬টি মামলা দায়ের করা হয়।

অভিযান চলাকালে ৩৯৮টি গাড়ি ডাম্পিং এবং ১৪৪টি গাড়ি রেকার করা হয়েছে বলেও জানানো হয়।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের সহকারী পুলিশ কমিশনার আরিফা আখতার প্রীতি স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, রাজধানীতে ট্রাফিক শৃঙ্খলা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আবারো জ্বালানি তেলের সংকট! এবার কি গুজব, নাকি ব্যবসা?

আবারো জ্বালানি তেলের সংকট! এবার কি গুজব, নাকি ব্যবসা?

বিচারবহির্ভূত হত্যাকাণ্ড প্রায় শূন্যের কোঠায় নেমে আসছে

আইনমন্ত্রী বিচারবহির্ভূত হত্যাকাণ্ড প্রায় শূন্যের কোঠায় নেমে আসছে

ক্ষমতা ছেড়ে ইসরায়েলে পালাচ্ছেন মোদি!

ক্ষমতা ছেড়ে ইসরায়েলে পালাচ্ছেন মোদি!

আমি সিরিয়াসলি তাকেই বিয়ে করতে চেয়েছিলাম: শাকিব খান

আমি সিরিয়াসলি তাকেই বিয়ে করতে চেয়েছিলাম: শাকিব খান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App