×

অপরাধ

চব্বিশ ঘন্টায় প্রায় ৪৩ হাজার লিটার জ্বালানি তেল উদ্ধার

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৫ এপ্রিল ২০২৬, ০৬:৫৯ পিএম

চব্বিশ ঘন্টায় প্রায় ৪৩ হাজার লিটার জ্বালানি তেল উদ্ধার

ছবি: সংগৃহীত

চব্বিশ ঘন্টায় সারাদেশে পরিচালিত অভিযানে ৪২ হাজার ৭১০ লিটার জ্বালানি তেল উদ্ধার করা হয়েছে। পাশাপাশি  জরিমানা করা হয়েছে সর্বমোট ৪ লাখ ৩৪ হাজার ৬৫০ টাকা। আর এসব ঘটনায় ২ জনকে ১৪ দিন কারাদণ্ডও দেওয়া হয়েছে।  

রোববার (৫ এপ্রিল) জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক বিবৃতিতে শনিবার (৪ এপ্রিল) অভিযানের সারমর্ম বিষয়ক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অবৈধভাবে মজুদ জ্বালানি তেল উদ্ধারে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের ম্যাজিস্ট্রেটগণ নিয়মিত অভিযান পরিচালনা করছেন।

বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, শনিবার (৪ এপ্রিল) ৩৩৩টি অভিযানে ১০৭টি মামলা দেয়া হয়েছে, যাতে মোট ৪ লাখ ৩৪ হাজার ৬৫০ টাকা জরিমানা এবং ২ জনকে ১৪ দিনের কারাদণ্ড প্রদান করা হয়েছে।

অভিযানে অবৈধভাবে মজুদকৃত ৪১ হাজার ৭০০ লিটার ডিজেল ও ১ হাজার ১০ লিটার পেট্রোল উদ্ধার করা হয়েছে বলেও জানানো হয় বিজ্ঞপ্তিতে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘জুলাই গ্রাফিতি অপসারণের নির্দেশ সিটি করপোরেশন দেয়নি’

চসিক মেয়র ‘জুলাই গ্রাফিতি অপসারণের নির্দেশ সিটি করপোরেশন দেয়নি’

পুলিশের এলিট ফোর্স হিসেবে থাকবে র‌্যাব, হচ্ছে নতুন আইন: স্বরাষ্ট্রমন্ত্রী

পুলিশের এলিট ফোর্স হিসেবে থাকবে র‌্যাব, হচ্ছে নতুন আইন: স্বরাষ্ট্রমন্ত্রী

নেতৃত্বের দ্বন্দ্বে রাজশাহী থেকে সারা দেশের বাস চলাচল বন্ধ

নেতৃত্বের দ্বন্দ্বে রাজশাহী থেকে সারা দেশের বাস চলাচল বন্ধ

৩ লাখ কোটি টাকার উন্নয়ন বাজেট অনুমোদন

২০২৬-২৭ অর্থবছর ৩ লাখ কোটি টাকার উন্নয়ন বাজেট অনুমোদন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App