×

অপরাধ

রিমান্ড শেষে কারাগারে অভিনেত্রী ঝিলিকের স্বামী

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৪ জুন ২০২৬, ০৮:১৯ পিএম

রিমান্ড শেষে কারাগারে অভিনেত্রী ঝিলিকের স্বামী

ছবি: সংগৃহীত

অভিনেত্রী আসমা আক্তার ঝিলিকের রহস্যজনক মৃত্যুর মামলায় তার স্বামী সাফি উল্লাহ ওরফে মহব্বতের রিমান্ড শেষ হয়েছে। আজ আদালত তাকে আত্মহত্যা প্ররোচনার মামলায় জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এর আগে আদালতের আদেশে তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে পুলিশ।

রোববার (১৪ জুন) আসামিকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলাটির তদন্ত কর্মকর্তা ধানমন্ডি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) কাজী আব্দুল মান্নান।

আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন। আদালতে ডিএমপির প্রসিকিউশন বিভাগের উপ-পরিদর্শক আবুল বাশার এ তথ্য নিশ্চিত করেন। 

এর আগে, ১২ জুন দুপুরে বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালের ৮ তলার বারান্দা থেকে পড়ে মৃত্যু হয় ঝিলিকের। এ ঘটনায় তার বড় ভাই মোজাম্মেল হক গতকাল শনিবার ধানমন্ডি মডেল থানায় মামলা দায়ের করেন। এ মামলায় অভিনেত্রীর স্বামী সাফি উল্লাহকে গ্রেপ্তার করে পুলিশ। আজ আসামিকে এক দিনের রিমান্ডে পাঠানোর আদেশ দেন আদালত।

মামলায় অভিযোগে বলা হয়েছে, সাফি উল্লাহর তীব্র পেট ব্যথা হলে ঝিলিক ও তার ভাই মোজাম্মেল তাকে ১০ জুন ভোর সাড়ে ৫টার দিকে গুলিস্তানের ফুলবাড়িয়ার সরকারি কর্মচারী হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যায়। পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকের পরামর্শে তাকে ভোর সাড়ে ৬টার দিকে ধানমন্ডির ইবনে সিনা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। শারীরিক অবস্থা ও পরীক্ষা নিরীক্ষার রিপোর্ট দেখে ইবনে সিনা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে হাসপাতালে ভর্তি করিয়ে চিকিৎসার পরামর্শ দেয়। ইবনে সিনা হাসপাতালে সিট/কেবিন খালি না থাকায় সাফি উল্লাহকে ধানমন্ডির বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালের ৮ তলার ৮১৩ নম্বর কেবিনে ভর্তি করে রাখা হয়। তাকে দেখাশোনার জন্য ঝিলিক হাসপাতালে অবস্থান করেন।

অভিযোগে আরো বলা হয়, সাফি উল্লাহকে দেখতে শুক্রবার সকালে তার বোন, ভগ্নিপতি ও প্রথম পক্ষের ছেলে হাসপাতালে আসে। সুস্থ হওয়ায় সকাল ১০টার দিকে তাকে ছাড়পত্র দেওয়া হয়। বিষয়টি ঝিলিক তার ভাই মোজাম্মেলকে জানায় এবং হাসপাতালের বিলের জন্য ১৬ হাজার টাকা পাঠাতে বলে। দুপুর সোয়া ১টার দিকে ঝিলিকের সঙ্গে তার ছোট বোন রেশমি আক্তারের ভিডিও কলে কথা হয়। এর ঘণ্টাখানেক পর সাফি উল্লাহ ঝিলিকের বাবাকে ফোন করে জানায়, ঝিলিক কেবিনের পেছনের খোলা বারান্দার জানালা দিয়ে নিচে পড়ে মারা গেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সীমান্তে বিপুল স্বর্ণসহ চোরাকারবারি আটক

সীমান্তে বিপুল স্বর্ণসহ চোরাকারবারি আটক

বুবলী লিখলেন, ‘জিতলেও ব্রাজিল, হারলেও ব্রাজিল’

বুবলী লিখলেন, ‘জিতলেও ব্রাজিল, হারলেও ব্রাজিল’

‘খেলাধুলাই পারে তরুণদের মাদক থেকে দূরে রাখতে’

‘খেলাধুলাই পারে তরুণদের মাদক থেকে দূরে রাখতে’

মরক্কোর সঙ্গে ড্র, এখন কী সমীকরণ ব্রাজিলের সামনে?

মরক্কোর সঙ্গে ড্র, এখন কী সমীকরণ ব্রাজিলের সামনে?

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App