×

অপরাধ

রাজধানীতে নিষিদ্ধ আওয়ামী লীগের ১০ নেতাকর্মী গ্রেপ্তার

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২২ জুন ২০২৬, ০৫:৫১ পিএম

রাজধানীতে নিষিদ্ধ আওয়ামী লীগের ১০ নেতাকর্মী গ্রেপ্তার

ছবি: সংগৃহীত

রাজধানীর ধানমন্ডিতে ঝটিকা মিছিলের প্রস্তুতকালে রাজনীতি নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ-সংগঠনের ১০ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (২২ জুন) সকাল ৬টার দিকে ধানমন্ডি মডেল থানাধীন সাতমসজিদ রোডে ঝটিকা মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন আওয়ামী লীগের সক্রিয় নেতাকর্মীরা। পরে সেখানে অভিযান চালিয়ে ১০ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- মো. ইবাদুল ইসলাম (২১), মিলন বাড়ৈ (২০), মো. সুজন সরদার (২৬), সবুজ ঢালী (২৮), নিপুল বিশ্বাস (২৯), সমু ঢালী (২৮), অশোক ঢালী (৩০), মো. সৌরভ হাওলাদার (২৩), মো. জয় (২৮) ও মাহবুব হাওলাদার (৪০)।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) নিয়াজ মেহেদী এ তথ্য জানান।

তিনি বলেন, গ্রেপ্তারদের কাছ থেকে যুবলীগের মনোগ্রামসহ ১৫টি ক্যাপ, নেতাকর্মীদের ছবি সম্বলিত ৮টি গেঞ্জি এবং ‘শেখ হাসিনা আসবে বাংলাদেশ হাসবে’ লেখা একটি ব্যানার উদ্ধার করা হয়।

গ্রেপ্তারদের বহনকারী দুটি বাস ও একটি প্রাইভেটকার জব্দ করা হয়। তাদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানিয়েছেন ডিএমপির এই কর্মকর্তা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

এলপিজির মূল্যবৃদ্ধিতে চাপে ভোক্তার সংসার

এলপিজির মূল্যবৃদ্ধিতে চাপে ভোক্তার সংসার

১০ এয়ারবাস কিনতে ৭ অক্টোবর চুক্তি

১০ এয়ারবাস কিনতে ৭ অক্টোবর চুক্তি

রাবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলার, আহত ১০

রাবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলার, আহত ১০

আইএমএফের চুক্তি ‘বাতিল করে দিয়েছি’: অর্থমন্ত্রী

আইএমএফের চুক্তি ‘বাতিল করে দিয়েছি’: অর্থমন্ত্রী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App