×

অপরাধ

রাজধানীতে পাটালী গ্রুপের দুই ছিনতাইকারী গ্রেপ্তার

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৫ জুন ২০২৬, ১১:১০ এএম

রাজধানীতে পাটালী গ্রুপের দুই ছিনতাইকারী গ্রেপ্তার

ছবি: সংগৃহীত

রাজধানীর মোহাম্মদপুরে ছিনতাইয়ের প্রস্তুতিকালে ‘পাটালী গ্রুপের’ দুই সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব। 

বৃহস্পতিবার (২৫ জুন) সকালে র‍্যাব-২-এর উপপরিচালক (মিডিয়া) মেজর এম মুবীন রহমান তাপস বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তারকৃতরা হলেন- মো. জুয়েল (২৫) ও মো. শাকিল (২২)। এসময় তাদের কাছ থেকে একটি দেশীয় অস্ত্র (তরবারি) উদ্ধার করা হয়।

মেজর এম মুবীন রহমান তাপস বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে বুধবার মোহাম্মদপুরের রায়েরবাজার এলাকায় একটি বিশেষ অভিযান চালানো হয়। এসময় র‍্যাবের উপস্থিতি টের পেয়ে কয়েকজন ছিনতাইকারী পালানোর চেষ্টা করলে জুয়েল ও শাকিলকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে একটি দেশীয় অস্ত্রও উদ্ধার করা হয়েছে।’

র‍্যাবের দাবি, গ্রেপ্তার দু’জন মোহাম্মদপুরের কুখ্যাত ছিনতাইকারী চক্র ‘পাটালী গ্রুপের’ সদস্য। তারা দীর্ঘদিন ধরে মোহাম্মদপুর, আদাবরসহ রাজধানীর বিভিন্ন এলাকায় ছিনতাই, চুরি ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত।

গ্রেপ্তার জুয়েলের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় একটি মাদক মামলা রয়েছে।

মেজর এম মুবীন রহমান তাপস আরো বলেন, গ্রেপ্তারদের জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্য যাচাই-বাছাই করে তাদের অন্য সহযোগীদের গ্রেপ্তারে অভিযান চলছে। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ভেনিজুয়েলাকে ১০ লাখ ডলার সহায়তা হোসে আন্দ্রেসের

ভেনিজুয়েলাকে ১০ লাখ ডলার সহায়তা হোসে আন্দ্রেসের

বিজয় এক্সপ্রেসের লাইনচ্যুত বগি উদ্ধার

বিজয় এক্সপ্রেসের লাইনচ্যুত বগি উদ্ধার

ভূমিকম্পের আঘাতে লণ্ডভণ্ড ভেনিজুয়েলা, নিহত ৩২

ভূমিকম্পের আঘাতে লণ্ডভণ্ড ভেনিজুয়েলা, নিহত ৩২

প্রধানমন্ত্রী-চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সাক্ষাৎ

প্রধানমন্ত্রী-চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সাক্ষাৎ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App