×

ঢাকা

শ্রমিকদের খোঁজ নিতে কারখানা পরিদর্শনে এমপি ফজলুল হক মিলন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০২ নভেম্বর ২০২৬, ১১:৩৪ পিএম

শ্রমিকদের খোঁজ নিতে কারখানা পরিদর্শনে এমপি ফজলুল হক মিলন

ছবি: সংগৃহীত

গাজীপুরে পোশাকশ্রমিকদের চলমান অসন্তোষ ও অস্থিরতার মধ্যে শ্রমিকদের খোঁজখবর নিতে এবং তাদের সমস্যা ও দাবির কথা সরাসরি শুনতে বিভিন্ন গার্মেন্টস কারখানা পরিদর্শন করেছেন গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য এ.কে.এম. ফজলুল হক মিলন।

সোমবার (২ নভেম্বর) তিনি বিভিন্ন কারখানায় গিয়ে কর্মরত শ্রমিকদের সাথে কথা বলেন। এ সময় তাদের কর্মপরিবেশ, বেতন-ভাতা ও অন্যান্য সমস্যা সম্পর্কে খোঁজ নেন এবং শ্রমিকদের দাবি-দাওয়ার বিষয়ে কথা শোনেন।

পরিদর্শনকালে সংসদ সদস্য বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা এবং তাদের যথাযথ মজুরি নিশ্চিত করতে বদ্ধপরিকর। শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করার লক্ষ্যে সরকার ইতোমধ্যে মজুরি বোর্ড গঠন করেছে। শ্রমিকদের স্বার্থ রক্ষায় সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে বলেও জানান তিনি।

এ সময় শ্রমিকদের প্রতি ধৈর্য ও সংযম বজায় রাখার আহ্বান জানান ফজলুল হক মিলন। তিনি বলেন, কোনো ধরনের উসকানি, গুজব কিংবা বিভ্রান্তিকর তথ্যে প্রভাবিত হওয়া যাবে না। সবাইকে দায়িত্বশীল আচরণ করতে হবে।

তিনি আরও বলেন, শ্রমিকদের ন্যায্য দাবি ও সমস্যাগুলো গুরুত্বের সাথে বিবেচনা করা প্রয়োজন। এ ক্ষেত্রে আলোচনা, পারস্পরিক সহযোগিতা ও দায়িত্বশীল ভূমিকা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সহায়ক হবে।

উল্লেখ্য, পোশাকশ্রমিকদের ন্যূনতম মাসিক মজুরি ১২ হাজার ৫০০ টাকা থেকে বাড়িয়ে ৩০ হাজার টাকা নির্ধারণসহ বিভিন্ন দাবিতে গাজীপুরসহ দেশের কয়েকটি শিল্পাঞ্চলে বিক্ষোভ ও কর্মবিরতি চলছে। সোমবার (২ নভেম্বর) সকালেও গাজীপুরের কোনাবাড়ী, সফিপুর, মৌচাক ও পল্লী বিদ্যুৎ এলাকায় বিভিন্ন কারখানার শ্রমিকেরা সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। এতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কয়েকটি অংশে যান চলাচল ব্যাহত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে শিল্পাঞ্চলে পুলিশ ও বিজিবি মোতায়েন করা হয়েছে। শ্রমিক অসন্তোষের কারণে গাজীপুরের অনেক কারখানায় সাধারণ ছুটিও ঘোষণা করা হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সমবায় খাতকে এগিয়ে নিতে সংশ্লিষ্ট আইনগুলো সময়োপযোগী করতে হবে

রাষ্ট্রপতি সমবায় খাতকে এগিয়ে নিতে সংশ্লিষ্ট আইনগুলো সময়োপযোগী করতে হবে

কে এই সামিরা খান মাহি?

কে এই সামিরা খান মাহি?

আমি জিতলে বাংলাদেশ জিতে যাবে: মাহি

আমি জিতলে বাংলাদেশ জিতে যাবে: মাহি

অবরোধের ৪ ঘণ্টা পর খুলল ব্রাহ্মণবাড়িয়ার সড়ক-রেলপথ

অবরোধের ৪ ঘণ্টা পর খুলল ব্রাহ্মণবাড়িয়ার সড়ক-রেলপথ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App