২৪ ঘণ্টায় রাজধানীতে গ্রেপ্তার ৩৬৩
কাগজ ডেস্ক
প্রকাশ: ০৬ জুলাই ২০২৬, ১২:৪১ পিএম
ছবি: সংগৃহীত
গত ২৪ ঘণ্টায় ডিএমপির নিয়মিত অভিযানে রাজধানীতে ৩৬৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সংক্রান্ত অপরাধে বিভিন্ন থানায় মোট ৬০টি মামলা দায়ের করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
সোমবার (৬ জুলাই) ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) নিয়াজ মেহেদী এ তথ্য জানান।
তিনি জানান, গ্রেপ্তারদের মধ্যে রমনা বিভাগ ২০ জন, লালবাগ বিভাগ ২১ জন, ওয়ায়ী বিভাগ ৪৯ জন, মতিঝিল বিভাগ ৬৩ জন, তেজগাঁও বিভাগ ৫০ জন, মিরপুর বিভাগ ৬৯ জন, গুলশান বিভাগ ৪১ জন, উত্তরা বিভাগ ৪২ জন ও গোয়েন্দা বিভাগ ৮ জনকে গ্রেপ্তার করে।
এসময় তাদের কাছ থেকে ৮৬ কেজি ৫০০ গ্রাম গাঁজা, ৭ হাজার ৯৭৭ পিস ইয়াবা, ৫টি চাকু, ১টি কাঁচি, ২ টি এসএস পাইপ ও ৩ টি লাঠি উদ্ধার করা হয়।
রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে ডিএমপির বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলে জানা গেছে।
