×

জাতীয়

নতুন পে স্কেলে বেতন নিয়ে জটিলতা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৬, ০৬:০৮ পিএম

নতুন পে স্কেলে বেতন নিয়ে জটিলতা

ছবি : সংগৃহীত

নতুন পে স্কেল অনুযায়ী আগামী রোববার (১ নভেম্বর) চার মাসের বকেয়াসহ বেতন পাওয়ার কথা সরকারি চাকরিজীবীদের। তবে বেতন নির্ধারণের প্রক্রিয়া সম্পন্ন করতে না পারায় অনেক কর্মকর্তা-কর্মচারী নতুন স্কেল অনুযায়ী বেতন ও বকেয়া পাচ্ছেন না। তাঁদের আপাতত পুরোনো পে স্কেল অনুযায়ী বেতন দেওয়া হবে। নতুন স্কেলে বকেয়া অর্থ পরে পরিশোধ করা হতে পারে।

সম্প্রতি অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে।

সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, প্রায় ১৪ লাখ সরকারি কর্মচারী, ৮ লাখ পেনশনভোগী ও ৬ লাখ এমপিওভুক্ত শিক্ষকের সবার বেতন নির্ধারণের প্রক্রিয়া এখনো সম্পন্ন হয়নি। ফলে নতুন বেতন কাঠামোর সুবিধা কার্যকর করা নিয়ে জটিলতা তৈরি হয়েছে।

নতুন পে স্কেল অনুযায়ী বেতন নির্ধারণের বিভিন্ন সমস্যা সমাধানে অর্থসচিব মো. খায়েরুজ্জামান মজুমদারের কাছে আবেদন করেও প্রত্যাশিত সমাধান পাননি বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

বিভিন্ন মন্ত্রণালয়ের অনেক কর্মকর্তা-কর্মচারীর বেতন নির্ধারণের কাজও এখনো শেষ হয়নি। তাঁদের অভিযোগ, নতুন বেতন নির্ধারণের নিয়ম প্রয়োগ করতে গিয়ে গ্রেডের স্বাভাবিক ক্রম, উচ্চতর গ্রেড এবং বাড়িভাড়া ভাতা নিয়ে নানা অসংগতি দেখা দিয়েছে। এর পাশাপাশি সরকারি আর্থিক ব্যবস্থাপনা সফটওয়্যার আইবাস++ ব্যবহারেও জটিলতার মুখে পড়তে হচ্ছে।

এসব সমস্যার কারণে কেউ কেউ প্রত্যাশিত আর্থিক সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। আবার কোনো কোনো ক্ষেত্রে পদোন্নতির পরও মোট বেতন কমে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। ফলে নতুন বেতন কাঠামো বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।

উল্লেখ্য, গত ৩১ আগস্ট মন্ত্রিসভায় নবম জাতীয় পে স্কেল অনুমোদন পায়। পরে ১৭ সেপ্টেম্বর নতুন জাতীয় বেতন স্কেলের প্রজ্ঞাপন জারি করা হয়। এরপর গত ৫ অক্টোবর থেকে বেতন নির্ধারণের কার্যক্রম শুরু হয়।

তবে নির্ধারিত সময়ের মধ্যে সবার বেতন নির্ধারণ সম্পন্ন না হওয়ায় নতুন পে স্কেল অনুযায়ী বেতন ও বকেয়া পরিশোধ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ভোজ্যতেলের দাম বাড়াতে চান ব্যবসায়ীরা

ভোজ্যতেলের দাম বাড়াতে চান ব্যবসায়ীরা

ফের এলপি গ্যাসের দাম বাড়ানোর উদ্যোগ

ফের এলপি গ্যাসের দাম বাড়ানোর উদ্যোগ

সাবরেজিস্ট্রারের কাকে কোথায় বদলি, দেখুন তালিকা

সাবরেজিস্ট্রারের কাকে কোথায় বদলি, দেখুন তালিকা

নতুন পে স্কেলে বেতন নিয়ে জটিলতা

নতুন পে স্কেলে বেতন নিয়ে জটিলতা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App