রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ২৩৩৬ মামলা
কাগজ ডেস্ক
প্রকাশ: ০৬ জুলাই ২০২৬, ০৩:২৬ পিএম
ছবি: মো. আনাসুর রহমান জিহাদ
রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। অভিযানকালে আইন অমান্য করায় মোট ২ হাজার ৩৩৬টি মামলা দায়ের করা হয়েছে।
সোমবার (৬ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী।
ডিএমপির ট্রাফিক বিভাগ সূত্রে জানা যায়, ট্রাফিক-রমনা বিভাগে ১১ টি বাস, ৫ টি কাভার্ডভ্যান, ১৩ টি সিএনজি ও ৩৪ টি মোটরসাইকেলসহ মোট ১১০ টি মামলা হয়েছে। ট্রাফিক-লালবাগ বিভাগে ১৭ টি বাস, ৬ টি ট্রাক, ৩ টি কাভার্ডভ্যান, ২০ টি সিএনজি ও ৯৩ টি মোটরসাইকেলসহ মোট ১৮২ টি মামলা হয়েছে। ট্রাফিক-মতিঝিল বিভাগে ২০ টি বাস, ২ টি ট্রাক, ১৫ টি কাভার্ডভ্যান, ৪৯ টি সিএনজি ও ৯৩ টি মোটরসাইকেলসহ মোট ২৩৩ টি মামলা হয়েছে। ট্রাফিক-ওয়ারী বিভাগে ৫৪ টি বাস, ৪৬ টি ট্রাক, ৫৩ টি কাভার্ডভ্যান, ৬৩ টি সিএনজি ও ২১৭ টি মোটরসাইকেলসহ মোট ৫৬৩ টি মামলা হয়েছে।
অন্যদিকে ট্রাফিক-তেজগাঁও বিভাগে ১৪ টি বাস, ৫ টি ট্রাক, ১৩ টি কাভার্ডভ্যান, ৩৪ টি সিএনজি ও ৯১ টি মোটরসাইকেলসহ মোট ২২৭ টি মামলা হয়েছে। ট্রাফিক-মিরপুর বিভাগে ৭ টি বাস, ১৩ টি ট্রাক, ১২ টি কাভার্ডভ্যান, ৫১ টি সিএনজি, ২০২ টি মোটরসাইকেলসহ মোট ৩২৯ টি মামলা হয়েছে। ট্রাফিক-উত্তরা বিভাগে ৩৮ টি বাস, ১০ টি ট্রাক, ১৮ টি কাভার্ডভ্যান, ৯০ টি সিএনজি ও ১৫৬ টি মোটরসাইকেলসহ মোট ৪৪৩ টি মামলা হয়েছে। ট্রাফিক-গুলশান বিভাগে ৩৪ টি বাস, ১২ টি কাভার্ডভ্যান, ৪২ টি সিএনজি ও ১০৫ টি মোটরসাইকেলসহ মোট ২৪৯ টি মামলা হয়েছে। এছাড়াও অভিযানকালে মোট ৫২৫টি গাড়ি ডাম্পিং ও ৩৯৯টি গাড়ি রেকার করা হয়েছে।
রোববার (৫ জুলাই) ডিএমপির ট্রাফিক বিভাগ কর্তৃক রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসব মামলা করা হয়।
ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে।
