×

জাতীয়

প্রধানমন্ত্রীর উপদেষ্টা

‘শেখ হাসিনা দেশে ফিরলে মবের শিকার হবেন না’

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৬, ০১:৪৭ পিএম

‘শেখ হাসিনা দেশে ফিরলে মবের শিকার হবেন না’

ছবি: সংগৃহীত

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরলে তাকে ন্যায়বিচারের মুখোমুখি হতে হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেন, শেখ হাসিনা দেশে ফিরলে কোনো ধরনের মব বা বেআইনি পরিস্থিতির মুখোমুখি হবেন না। তার বিরুদ্ধে আইন অনুযায়ী বিচারপ্রক্রিয়া চলবে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

শেখ হাসিনার দেশে ফেরা প্রসঙ্গে প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, ‘আমরা যাকে চাই, তিনি আসলেন, আপনি হ্যাপি? আমাদের তাহলে ধরে-বেঁধে আনতে হলো না। উনি আসলেন, উনি আসলেন, উনি বিচারের মুখোমুখি হবেন। উনি ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি। উনি আসার পর লিগ্যাল প্রসেসে যা যা হওয়ার, তাই হবে।’

তিনি বলেন, শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে নির্দিষ্ট সময়সীমা নিয়ে বারবার আলোচনা হলে একই বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে জল্পনা চলতে থাকবে। এ প্রসঙ্গে ডিসেম্বর ও পরবর্তী জুন মাসের উদাহরণ দিয়ে তিনি বলেন, নির্দিষ্ট সময়ের মধ্যে দেশে ফিরতে না পারার কথা জানিয়ে আবার নতুন সময়ের কথা বলা হলে একই আলোচনা পুনরায় শুরু হবে।

শেখ হাসিনার দেশে ফেরার পর তার নিরাপত্তা ও বিচারপ্রক্রিয়া প্রসঙ্গে জাহেদ উর রহমান বলেন, তিনি কোনো মবের মুখোমুখি হবেন না কিংবা কোনো বেআইনি পরিস্থিতির শিকার হবেন না। তার বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার বিষয়টি ন্যায়বিচারের মাধ্যমেই হতে হবে।

এ প্রসঙ্গে সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের উদাহরণ টেনে তিনি বলেন, নব্বইয়ের পর এরশাদ দেশ ছেড়ে পালিয়ে যাননি। তিনি মন্ত্রিসহ দেশে ছিলেন, জেলে থেকেছেন এবং পাঁচটি আসনে জয়ীও হয়েছেন। তার দলের ৩৫টি আসন ছিল।

শেখ হাসিনার দেশে ফেরার পর তার বিরুদ্ধে আইনগত প্রক্রিয়ায় যা হওয়ার, তা-ই হবে উল্লেখ করে উপদেষ্টা আবারও বলেন, তাকে কোনো ধরনের বেআইনি পরিস্থিতির মুখোমুখি হতে দেওয়া হবে না।

সিপিবির কার্যালয়ে হামলাসহ বিভিন্ন ঘটনায় অপরাধ সংঘটিত হওয়ার আগে ব্যবস্থা নেওয়া যাচ্ছে না কেন—এমন প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, অপরাধ প্রতিরোধে সরকারের বিভিন্ন বাহিনী ও গোয়েন্দা সংস্থা কাজ করছে। অনেক ঘটনা আগেই প্রতিরোধ করা হয়, যেগুলো সাধারণ মানুষ জানতে পারেন না।

তিনি বলেন, পুলিশের এমন একটি সংস্থা রয়েছে, যা আগাম অপরাধের সম্ভাবনা শনাক্ত করতে পারে। ওই সংস্থার প্রতিবেদন ও তথ্যের ভিত্তিতে অনেক অপরাধ সংঘটিত হওয়ার আগেই ঠেকানো সম্ভব হয়।

দেশের অর্থনীতিসহ বিভিন্ন ব্যবস্থা স্বাভাবিক অবস্থায় ফিরতে সময় লাগবে উল্লেখ করে জাহেদ উর রহমান বলেন, এ সময়ে কিছু ঘটনা ঘটতে পারে। তবে এসব ঘটনায় সরকার যথাযথ ব্যবস্থা নিচ্ছে কি না, সেটিই গুরুত্বপূর্ণ।

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে অনুমান না করার আহ্বান

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, এ বিষয়ে সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। তাই সফরের সময় নিয়ে অনুমাননির্ভর আলোচনা না করাই ভালো।

তিনি বলেন, ‘না, মাননীয় প্রধানমন্ত্রী কবে ভারতে যাবেন, এরকম কোনো রকম কোনো কথা সরকারি দিক থেকে অফিশিয়ালি হয় নাই। সুতরাং এটা নিয়ে আমাদের আসলে স্পেকুলেট না করাই ভালো হবে।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৩ দিনের ছুটি

শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৩ দিনের ছুটি

‘শেখ হাসিনা দেশে ফিরলে মবের শিকার হবেন না’

প্রধানমন্ত্রীর উপদেষ্টা ‘শেখ হাসিনা দেশে ফিরলে মবের শিকার হবেন না’

প্রশাসন ও পররাষ্ট্র ক্যাডারে সুপারিশপ্রাপ্ত ২ প্রার্থীর বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা

প্রশাসন ও পররাষ্ট্র ক্যাডারে সুপারিশপ্রাপ্ত ২ প্রার্থীর বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা

জ্বালানি-প্রযুক্তি-অবকাঠামো ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ

বাংলাদেশ-জাপান শীর্ষ বৈঠক জ্বালানি-প্রযুক্তি-অবকাঠামো ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App