×

অপরাধ

রাজধানীতে ২৪ ঘণ্টায় পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪২৫

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১০ জুলাই ২০২৬, ০২:৩২ পিএম

রাজধানীতে ২৪ ঘণ্টায় পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪২৫

ছবি: সংগৃহীত

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মাদক ও অপরাধবিরোধী নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় রাজধানীতে ৪২৫ জন গ্রেপ্তার হয়েছেন। এ সময় ডিএমপির বিভিন্ন থানায় মোট ৫৭টি মামলা দায়ের করা হয়েছে।

শুক্রবার (১০ জুলাই) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেপ্তারকৃতদের মধ্যে রমনা বিভাগ কর্তৃক ৩৯ জন, লালবাগ বিভাগ কর্তৃক ২৪ জন, ওয়ারী বিভাগ কর্তৃক ৬১ জন, মতিঝিল বিভাগ কর্তৃক ৫৭ জন, তেজগাঁও বিভাগ কর্তৃক ৫৬ জন, মিরপুর বিভাগ কর্তৃক ৮৮ জন, গুলশান বিভাগ কর্তৃক ৫৫ জন, উত্তরা বিভাগ ৪৩ জন ও গোয়েন্দা বিভাগ কর্তৃক ২ জনকে গ্রেফতার করা হয়। এসময় তাদের হেফাজত হতে ১ কেজি ৭৭ গ্রাম গাঁজা,  ৬ হাজার ২৫ পিস ইয়াবা ট্যাবলেট, ৩ গ্রাম হেরোইন, একটি মিশুক গাড়ি, একজন ভিকটিম, নয়টি মোবাইল ফোন, একটি কলকি, একটি ডাইস বোর্ড, নগদ ৬১০ টাকা, তিনটি চাপাতি, দুইটি ছোরা, একটি কুড়াল, একটি শাবল ও একটি সুইচ গিয়ার চাকু উদ্ধার করা হয়।

রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে দেশীয় অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

চট্টগ্রাম ওয়াসার জরুরি সতর্কতা

বন্যা পরিস্থিতি চট্টগ্রাম ওয়াসার জরুরি সতর্কতা

রাজধানীতে ২৪ ঘণ্টায় পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪২৫

রাজধানীতে ২৪ ঘণ্টায় পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪২৫

দাবানলে পুড়ছে স্পেন, প্রাণ গেল ১২ জনের

দাবানলে পুড়ছে স্পেন, প্রাণ গেল ১২ জনের

চলমান দুর্যোগে প্রশাসনকে প্রধানমন্ত্রীর বিশেষ নির্দেশনা

চলমান দুর্যোগে প্রশাসনকে প্রধানমন্ত্রীর বিশেষ নির্দেশনা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App