×

অপরাধ

রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে দু’দিনে ৩২৫৭ মামলা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৫ জুলাই ২০২৬, ০৩:০১ পিএম

রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে দু’দিনে ৩২৫৭ মামলা

ছবি: মো. আনাসুর রহমান জিহাদ

রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে গত দুই দিনে ৩ হাজার ২৫৭টি মামলা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ।

শনিবার (২৫ জুলাই) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিসি) নিয়াজ মেহেদী এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে, বৃহস্পতিবার ও শুক্রবার রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসব মামলা করা হয়।

ডিএমপির ট্রাফিক বিভাগ সূত্রে জানা যায়, ট্রাফিক-রমনা বিভাগে ২৬ টি বাস, ৩ টি ট্রাক,  ৬ টি কাভার্ডভ্যান, ২০ টি সিএনজি ও ৪৮ টি মোটরসাইকেলসহ মোট ১৬৮ টি মামলা হয়েছে। ট্রাফিক-লালবাগ বিভাগে ২৫ টি বাস, ৫ টি ট্রাক, ২ টি কাভার্ডভ্যান, ২৩ টি সিএনজি ও ১৪৮ টি মোটরসাইকেলসহ মোট ২৪৬ টি মামলা হয়েছে। ট্রাফিক-মতিঝিল বিভাগে ১০১ টি বাস, ২৪ টি ট্রাক, ৩৪ টি কাভার্ডভ্যান, ৬৮ টি সিএনজি ও ১৯৯ টি মোটরসাইকেলসহ মোট ৪৯২ টি মামলা হয়েছে। ট্রাফিক-ওয়ারী বিভাগে ৮৭ টি বাস, ৪৪ টি ট্রাক, ২৮ টি কাভার্ডভ্যান, ৩৯ টি সিএনজি ও ১৪৩ টি মোটরসাইকেলসহ মোট ৪৫০ টি মামলা হয়েছে।

অন্যদিকে ট্রাফিক-তেজগাঁও বিভাগে ৩৪ টি বাস, ৩ টি ট্রাক, ১৮ টি কাভার্ডভ্যান, ৪০ টি সিএনজি ও ১৫৫ টি মোটরসাইকেলসহ মোট ৩৭২ টি মামলা হয়েছে। ট্রাফিক-মিরপুর বিভাগে ৬৯ টি বাস, ২২ টি ট্রাক, ৪০ টি কাভার্ডভ্যান, ৫৯ টি সিএনজি, ৩৫৩ টি মোটরসাইকেলসহ মোট ৬৭০ টি মামলা হয়েছে। ট্রাফিক-উত্তরা বিভাগে ৬২ টি বাস, ৩৩ টি ট্রাক, ২৪ টি কাভার্ডভ্যান, ৪০ টি সিএনজি ও ১২৬ টি মোটরসাইকেলসহ মোট ৪০১ টি মামলা হয়েছে। ট্রাফিক-গুলশান বিভাগে ৮৬ টি বাস, ৬ টি ট্রাক, ২৪ টি কাভার্ডভ্যান, ৪৮ টি সিএনজি ও ১২৭ টি মোটরসাইকেলসহ মোট ৪৫৮ টি মামলা হয়েছে। এছাড়াও অভিযানকালে মোট ৯০৮ টি গাড়ি ডাম্পিং ও ৪২৬ টি গাড়ি রেকার করা হয়েছে।

ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নতুন দায়িত্ব পেয়ে মিতুর পোস্ট

নতুন দায়িত্ব পেয়ে মিতুর পোস্ট

প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ভারতের হাইকমিশনারের সাক্ষাৎ

প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ভারতের হাইকমিশনারের সাক্ষাৎ

সভ্য সমাজে এমন দায়িত্বজ্ঞানহীন রায় প্রত্যাশিত নয় : হাইকোর্ট

নুসরাত হত্যা সভ্য সমাজে এমন দায়িত্বজ্ঞানহীন রায় প্রত্যাশিত নয় : হাইকোর্ট

ছবি ছাড়া করা যাবে না জাতীয় পরিচয়পত্র

রিট খারিজ ছবি ছাড়া করা যাবে না জাতীয় পরিচয়পত্র

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App