×

অপরাধ

রাজধানীতে ২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫২৯

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ৩০ জুলাই ২০২৬, ১২:৪২ পিএম

রাজধানীতে ২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫২৯

ছবি: সংগৃহীত

রাজধানীতে  গত ২৪ ঘণ্টায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে ৫২৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় ৩০টি মামলা দায়ের করা হয়েছে।

 বৃহস্পতিবার (৩০ জুলাই) ডিএমপির সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এসব অভিযান চালানো হয় মঙ্গলবার (২৮ জুলাই) দিবাগত রাত ১২টা থেকে বুধবার (২৯ জুলাই) রাত ১২টা পর্যন্ত ।

আরো পড়ুন: সাগরপথে ইউরোপ যাওয়ার শীর্ষে বাংলাদেশ

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ডিএমপির রমনা বিভাগে ৩৫ জন, লালবাগে ৩৯ জন, ওয়ারীতে ৮৩ জন, মতিঝিলে ৫৩ জন, তেজগাঁওয়ে ৬৭ জন, মিরপুরে ১৩৩ জন, গুলশানে ৫৬ জন, উত্তরায় ৫৪ জনসহ গোয়েন্দা বিভাগ ৮ জন ও সিটিটিসি বিভাগ ১ জনকে গ্রেপ্তার করেছে।

গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ১০০ গ্রাম গাঁজা, ৩৬৭টি ইয়াবা বড়ি, ২টি বিদেশি পিস্তল, ৩টি ম্যাগাজিন, ৭টি গুলি, ৬টি মুঠোফোন ও ১টি সুইচ গিয়ার চাকু উদ্ধার করা হয়েছে বলেও  বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে। এছাড়াও গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন ডিএমপি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রংপুর বিভাগ কেন অবহেলিত: উন্নয়ন বৈষম্যের নেপথ্যে কী?

রংপুর বিভাগ কেন অবহেলিত: উন্নয়ন বৈষম্যের নেপথ্যে কী?

রাত জেগে গুগলে পুরুষরা সবচেয়ে বেশি খোঁজেন যে ৫ বিষয়

রাত জেগে গুগলে পুরুষরা সবচেয়ে বেশি খোঁজেন যে ৫ বিষয়

দেশবাসীর উদ্দেশে প্রধানমন্ত্রীর বার্তা

ডেঙ্গু রোধে দেশবাসীর উদ্দেশে প্রধানমন্ত্রীর বার্তা

দিল্লিতে আবারও জড়ো হওয়ার আহ্বান অভিজিতের

দিল্লিতে আবারও জড়ো হওয়ার আহ্বান অভিজিতের

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App