×

জাতীয়

সাগরপথে ইউরোপ যাওয়ার শীর্ষে বাংলাদেশ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ৩০ জুলাই ২০২৬, ১২:৩৩ পিএম

সাগরপথে ইউরোপ যাওয়ার শীর্ষে বাংলাদেশ

ছবি : সংগৃহীত

ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালি ও গ্রিসে অনিয়মিতভাবে প্রবেশকারী অভিবাসীদের তালিকায় আবারও শীর্ষে রয়েছে বাংলাদেশ। একই সঙ্গে সাইবার প্রতারণার ফাঁদ, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এবং নারী পাচারের মতো ঘটনায় বাংলাদেশিদের মানবপাচারের ঝুঁকি উদ্বেগজনকভাবে বেড়েছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) আন্তর্জাতিক মানব পাচারবিরোধী দিবস উপলক্ষে প্রকাশিত বিভিন্ন তথ্য ও গবেষণায় এমন চিত্র উঠে এসেছে। এবারের প্রতিপাদ্য ‘প্রতারণার ফাঁদে বন্দি’।

বেসরকারি সংস্থা ব্র্যাক, ইউরোপীয় সীমান্তরক্ষী সংস্থা ফ্রন্টেক্সের তথ্যের ভিত্তিতে জানিয়েছে, ২০২৫ সালে ভূমধ্যসাগর হয়ে ২০ হাজার ২৫৯ জন বাংলাদেশি ইউরোপে পৌঁছেছেন। চলতি বছরের প্রথম ছয় মাসে ইতালিতে পৌঁছেছেন ৪ হাজার ২৪৯ জন এবং গ্রিসে পৌঁছেছেন ৩ হাজার ৬০৮ জন বাংলাদেশি। ২০০৯ সাল থেকে ২০২৬ সালের জুন পর্যন্ত এই রুট ব্যবহার করে প্রায় ১ লাখ ১০ হাজার বাংলাদেশি ইউরোপে প্রবেশ করেছেন।

গবেষণায় দেখা গেছে, ইউরোপগামী অধিকাংশ অভিবাসীর বয়স ২৫ থেকে ৪০ বছরের মধ্যে। তাদের বড় অংশই দেশের বিভিন্ন জেলা থেকে দালালচক্রের মাধ্যমে লিবিয়ায় গিয়ে নির্যাতন, জিম্মি ও অর্থ আদায়ের শিকার হয়েছেন। অনেকেই কাজ না পেয়ে অমানবিক পরিস্থিতিতে জীবন কাটিয়েছেন।

এদিকে, দক্ষিণ-পূর্ব এশিয়ায় চাকরির প্রলোভনে বাংলাদেশিদের কম্বোডিয়া ও মিয়ানমারের সাইবার স্ক্যাম সেন্টারে নিয়ে গিয়ে জোরপূর্বক অনলাইন প্রতারণায় যুক্ত করার ঘটনাও বেড়েছে। ব্র্যাকের তথ্যে উঠে এসেছে, ফিরে আসা অধিকাংশ ভুক্তভোগী কোনো প্রতিশ্রুত চাকরি পাননি, বরং তাদের পাসপোর্ট কেড়ে নিয়ে নির্যাতনের মাধ্যমে প্রতারণামূলক কাজে বাধ্য করা হয়েছে।

আরো পড়ুন : বিশ্ববাজারে তেলের দামের বড় পতন

অন্যদিকে, কাজের আশ্বাস দিয়ে রাশিয়ায় নেওয়া কিছু বাংলাদেশিকে ইউক্রেন যুদ্ধের ফ্রন্টলাইনে পাঠানোর অভিযোগও সামনে এসেছে। মানবাধিকার সংস্থাগুলোর তদন্তে এমন অভিযোগের সত্যতা উঠে এসেছে এবং এ যুদ্ধে বহু বাংলাদেশির প্রাণহানির তথ্যও পাওয়া গেছে।

নারী পাচারের ক্ষেত্রেও উদ্বেগজনক পরিস্থিতির কথা জানিয়েছে গবেষকেরা। বিদেশে গৃহকর্মী, পোশাকশ্রমিক বা বিউটি পার্লারের চাকরির প্রলোভন দেখিয়ে অনেক নারীকে জোরপূর্বক যৌন শোষণ ও নির্যাতনের শিকার করা হচ্ছে।

এ ছাড়া, কক্সবাজার ও টেকনাফ উপকূল দিয়ে রোহিঙ্গাদের পাশাপাশি বাংলাদেশিদেরও মালয়েশিয়াসহ বিভিন্ন দেশে পাচারের ঘটনা অব্যাহত রয়েছে। উদ্ধার অভিযান ও মামলার সংখ্যা বাড়লেও পাচার পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, মানবপাচার-সংক্রান্ত হাজারো মামলা এখনো বিচারাধীন বা তদন্তাধীন রয়েছে। বিশেষজ্ঞদের মতে, শুধু কঠোর আইন করলেই হবে না, পাচারকারী চক্রের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা, দ্রুত বিচার এবং প্রযুক্তিনির্ভর নজরদারি জোরদার না করলে এই সংকট মোকাবিলা সম্ভব হবে না।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, গ্যাস-বিদ্যুৎ সংকটে জনগণের নাভিশ্বাস

নূরুল ইসলাম বুলবুল দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, গ্যাস-বিদ্যুৎ সংকটে জনগণের নাভিশ্বাস

রাষ্ট্রায়ত্ত পাঁচ ব্যাংকে ছয় মাসে খেলাপি ঋণ বেড়েছে ৬ হাজার কোটি টাকা

রাষ্ট্রায়ত্ত পাঁচ ব্যাংকে ছয় মাসে খেলাপি ঋণ বেড়েছে ৬ হাজার কোটি টাকা

রাষ্ট্রপতি নির্বাচনে সংসদ সদস্যদের ভোট দিতে ৯ নির্দেশনা

রাষ্ট্রপতি নির্বাচনে সংসদ সদস্যদের ভোট দিতে ৯ নির্দেশনা

এআই ক্যামেরা চুরি করতে গিয়ে গ্রেপ্তার ১

এআই ক্যামেরা চুরি করতে গিয়ে গ্রেপ্তার ১

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App