×

অপরাধ

রিমান্ডে শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০২ আগস্ট ২০২৬, ০১:৫৮ পিএম

রিমান্ডে শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন

ছবি : সংগৃহীত

চট্টগ্রামের ফটিকছড়ি থানায় দায়ের করা হত্যা ও অস্ত্র আইনের দুটি মামলায় শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমনসহ পাঁচ আসামির দুই মামলায় মোট ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রোববার (২ আগস্ট) চট্টগ্রামের একটি আদালতে আসামিদের হাজির করার পর শুনানি শেষে বিচারক এ আদেশ দেন।

হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী মো. তারেক আজিজ জানান, দুটি মামলায় প্রত্যেকটির জন্য সাত দিন করে মোট ১৪ দিনের রিমান্ড আবেদন করা হয়েছিল। তবে আদালত হত্যা ও অস্ত্র মামলায় পাঁচ দিন করে মোট ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

এর আগে গত ২৯ জুলাই ভারতে পালিয়ে যাওয়ার সময় যশোর সীমান্ত থেকে চার সহযোগীসহ ডেভিড ইমনকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী।

পুলিশের তথ্য অনুযায়ী, ডেভিড ইমনের বিরুদ্ধে চট্টগ্রাম মহানগর ও জেলার বিভিন্ন থানায় হত্যা, অস্ত্র, চাঁদাবাজিসহ অন্তত ১৩টি মামলা রয়েছে।

আরো পড়ুন : এসপি মাসুদ: ধামা ইলিয়াছের তথ্যেই গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বয়লার বিস্ফোরণের পর কেমিক্যাল কারখানায় আগুন

বয়লার বিস্ফোরণের পর কেমিক্যাল কারখানায় আগুন

জাসদ কার্যালয় থেকে প্রায় ৩০০ জন হেফাজতে: পুলিশ

জাসদ কার্যালয় থেকে প্রায় ৩০০ জন হেফাজতে: পুলিশ

প্রাথমিক শিক্ষক নিয়োগে ‘ভুল রাজনীতি’ থেকে সরে আসুন

ডা. শফিকুর রহমান প্রাথমিক শিক্ষক নিয়োগে ‘ভুল রাজনীতি’ থেকে সরে আসুন

মশার উপদ্রবে অতিষ্ঠ নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, বাড়ছে ডেঙ্গু আতঙ্ক

মশার উপদ্রবে অতিষ্ঠ নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, বাড়ছে ডেঙ্গু আতঙ্ক

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App