×

অপরাধ

রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৪৭

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪১ এএম

রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৪৭

ছবি: সংগৃহীত

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৪৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সঙ্গে বিভিন্ন অপরাধে ৪৮টি মামলা দায়ের করা হয়েছে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এসব তথ্য জানান।

আরো পড়ুন: অর্ধকোটি টাকার বেশি ইয়াবাসহ দুই কারবারি গ্রেপ্তার

তিনি বলেন, অভিযানে রমনা বিভাগ ৩৭ জন, লালবাগ বিভাগ ৩২ জন, ওয়ারী বিভাগ ৭৭ জন, মতিঝিল বিভাগ ৫৮ জন, তেজগাঁও বিভাগ ৯২ জন, মিরপুর বিভাগ ১৩৮ জন, গুলশান বিভাগ ৫৩ জন, উত্তরা বিভাগ ৫৬ জন, গোয়েন্দা বিভাগ ২ জন এবং সিটিটিসি বিভাগ ২ জনকে গ্রেপ্তার করেছে। অভিযানকালে ২ হাজার ৩২১ পিস ইয়াবা, ২ কেজি ৩৮০ গ্রাম গাঁজা, ৮ বোতল ফেনসিডিল, ৫ বোতল বিদেশি মদ, ৮টি মোবাইল ফোন, ২০০ গজ ইন্টারনেট ক্যাবল, একটি বাস, ১২ হাজার ৭৫০ টাকা, একটি দেশীয় ওয়ান শুটার গান, একটি সামুরাই ও ২৭ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

তিনি আরো বলেন, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পে স্কেলের গেজেট আটকে থাকার নেপথ্যে যে কারণ

পে স্কেলের গেজেট আটকে থাকার নেপথ্যে যে কারণ

শেখ হাসিনাসহ ৬৩ জনের বিরুদ্ধে দুই মামলায় চার্জশিট

শেখ হাসিনাসহ ৬৩ জনের বিরুদ্ধে দুই মামলায় চার্জশিট

দেশে ফিরে যা বললেন বাঁধন

দেশে ফিরে যা বললেন বাঁধন

রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৪৭

রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৪৭

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App