×

ঢাকা

বাবা-ছেলের জানাজা হলো একসঙ্গে, দাফন পাশাপাশি

Icon

কবীর হোসেন, আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৪, ০১:৩০ পিএম

বাবা-ছেলের জানাজা হলো একসঙ্গে, দাফন পাশাপাশি

ছবি: ভোরের কাগজ

ফরিদপুরের আলফাডাঙ্গায় তিন ঘণ্টার ব্যবধানে বাবা-ছেলের মৃত্যু হয়েছে। মর্মান্তিক এ ঘটনাটি ঘটেছে পৌর এলাকার মিঠাপুর দক্ষিণপাড়া এলাকায়। শুক্রবার (২০ সেপ্টেম্বর) সকাল ১০টায় পৌর এলাকার মিঠাপুর দারুস সুন্নাহ মাদ্রাসা প্রাঙ্গণে বাবা ও ছেলের জানাজা নামাজ একসঙ্গে অনুষ্ঠিত হয়েছে।

পরে মাদ্রাসার পাশে সামাজিক কবরস্থানে বাবা-ছেলেকে পাশাপাশি দাফন করা হয়। জানাজার শুরুতে বীর মুক্তিযোদ্ধা বাবাকে গার্ড অব অনার প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সারমীন ইয়াছমীনের নেতৃত্বে থানা পুলিশের একটি চৌকস দল।

আরো পড়ুন: ঘন কুয়াশায় ঢাকা তেঁতুলিয়া

স্থানীয় সূত্রে জানা গেছে, আলফাডাঙ্গা পৌর এলাকার কুসুমদি দক্ষিণপাড়া এলাকার বাসিন্দা নজরুল ইসলামের বড় ছেলে মোহাম্মদ শরিফুল ইসলাম ডিএমপিতে কর্মরত পুলিশের উপপরিদর্শক (এসআই)। বৃদ্ধ নজরুল ইসলাম বার্ধক্যজনিত কারণে দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। গত কয়েকদিন তিনি আরো অসুস্থ হয়ে পড়েন। পরে বাবার অসুস্থতার খবর পেয়ে পাঁচ দিনের ছুটি নিয়ে বাড়িতে আসার পথে মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় ছেলে শরিফুল ইসলামের মৃত্যু হয়। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে ভাঙ্গা-ঢাকা এক্সপ্রেসওয়ের ভাঙ্গা উপজেলার বামনকান্দা নামক স্থানে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ঘটনাস্থলেই ছেলের মৃত্যু হয়। এদিকে ছেলের মৃত্যুর খবর শুনে তিনঘণ্টা পরে অসুস্থ বাবা বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন।

বাবা-ছেলের এমন মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শিক্ষক-কর্মচারীদের জন্য সুখবর

শিক্ষক-কর্মচারীদের জন্য সুখবর

৫ বিভাগে ভারি বৃষ্টির আভাস

৫ বিভাগে ভারি বৃষ্টির আভাস

রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসনে পাশে থাকার আশ্বাস ওআইসির

রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসনে পাশে থাকার আশ্বাস ওআইসির

ইলেকট্রিক ট্রেন চলবে যে রুটে, সুবিধা পাবেন যারা

ইলেকট্রিক ট্রেন চলবে যে রুটে, সুবিধা পাবেন যারা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App