×

ঢাকা

সাভারে বাসে আগুন, আহত ৩

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১২ মার্চ ২০২৬, ০৯:০৪ এএম

সাভারে বাসে আগুন, আহত ৩

ছবি : সংগৃহীত

সাভারের বলিয়ারপুর এলাকায় একটি বাস তৈরির ওয়ার্কশপের ভেতরে বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে আগুন নিয়ন্ত্রণে আনতে গিয়ে স্থানীয় তিনজন আহত হয়েছেন।

বুধবার (১১ মার্চ) রাত সাড়ে আটটার দিকে ঢাকা–আরিচা মহাসড়কের পাশে সাভারের বলিয়ারপুর এলাকায় ডিজিটাল বডি বিল্ডার্স নামের একটি বাস তৈরির ওয়ার্কশপে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

সাভার ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, রাত ৮টা ৪০ মিনিটের দিকে আগুন লাগার খবর পেয়ে সাভার ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। প্রায় আধা ঘণ্টার চেষ্টার পর রাত ১০টার কিছু সময় আগে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।

আরো পড়ুন : এনসিপির ইফতারে ছাত্র-যুবশক্তির সংঘর্ষ, আহত ৫

সাভার ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার মাহিদুর রিয়াদ জানান, ওয়ার্কশপের ভেতরে একটি বাসে আগুন লাগে। তবে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনতে পারায় পাশের অন্য যানবাহন বা ওয়ার্কশপের বড় ধরনের ক্ষতি হয়নি।

আগুন নেভানোর সময় স্থানীয় তিনজন আহত হন। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানা গেছে।

ফায়ার সার্ভিসের প্রাথমিক হিসেবে, এই অগ্নিকাণ্ডে প্রায় ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। আগুন লাগার সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

খাস জমিতে মহিষ চরাতেও চাঁদা, ছাত্রদল নেতার গ্রেপ্তার দাবিতে বিক্ষোভ

খাস জমিতে মহিষ চরাতেও চাঁদা, ছাত্রদল নেতার গ্রেপ্তার দাবিতে বিক্ষোভ

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, গ্যাস-বিদ্যুৎ সংকটে জনগণের নাভিশ্বাস

নূরুল ইসলাম বুলবুল দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, গ্যাস-বিদ্যুৎ সংকটে জনগণের নাভিশ্বাস

রাষ্ট্রায়ত্ত পাঁচ ব্যাংকে ছয় মাসে খেলাপি ঋণ বেড়েছে ৬ হাজার কোটি টাকা

রাষ্ট্রায়ত্ত পাঁচ ব্যাংকে ছয় মাসে খেলাপি ঋণ বেড়েছে ৬ হাজার কোটি টাকা

রাষ্ট্রপতি নির্বাচনে সংসদ সদস্যদের ভোট দিতে ৯ নির্দেশনা

রাষ্ট্রপতি নির্বাচনে সংসদ সদস্যদের ভোট দিতে ৯ নির্দেশনা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App