×

জাতীয়

বকেয়া পেনশন পরিশোধে নতুন নির্দেশনা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২১ নভেম্বর ২০২৬, ০৩:২১ পিএম

বকেয়া পেনশন পরিশোধে নতুন নির্দেশনা

ফাইল ছবি

অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বকেয়া পেনশন ভাতা পরিশোধের প্রক্রিয়া সহজ ও দ্রুত করতে নতুন নির্দেশনা জারি করেছে হিসাব ও অর্থ বিভাগ। এতে বকেয়া পেনশন পরিশোধের আবেদন পাঠানোর ক্ষেত্রে নতুন প্রশাসনিক পদ্ধতি অনুসরণের কথা বলা হয়েছে।

চিফ অ্যাকাউন্টস অ্যান্ড ফিন্যান্স অফিসারের কার্যালয় (পেনশন ও ফান্ড ম্যানেজমেন্ট) থেকে গত ১৫ নভেম্বর এ নির্দেশনা জারি করা হয়।

নির্দেশনায় বলা হয়, বকেয়া পেনশন পরিশোধসংক্রান্ত আইবাস (iBAS++) সিস্টেমের প্রক্রিয়া উন্নয়নের কাজ চলছে। এ কারণে ‘Arrear Certification’-এর মাধ্যমে বকেয়া পেনশন পরিশোধের অনলাইন অপশনটি আপাতত সীমিত রাখা হয়েছে।

তবে পেনশনভোগীদের ভোগান্তি এড়াতে বিকল্প প্রশাসনিক পদ্ধতিতে এ সেবা চালু রাখার ব্যবস্থা করা হয়েছে।

নতুন নির্দেশনা অনুযায়ী, উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা (ইউএও) এবং জেলা হিসাবরক্ষণ ও অর্থ কর্মকর্তা (ডিএএফও) কার্যালয়গুলো সরাসরি পেনশন ও ফান্ড ম্যানেজমেন্ট কার্যালয়ে চিঠি পাঠাতে পারবে না। এসব কার্যালয়কে নিজ নিজ ডিভিশনাল কন্ট্রোলার অব অ্যাকাউন্টস (ডিসিএ) কার্যালয়ের মাধ্যমে আবেদন পাঠাতে হবে।

অন্যদিকে, সব চিফ অ্যাকাউন্টস অ্যান্ড ফিন্যান্স অফিসার (সিএএফও) এবং ডিভিশনাল কন্ট্রোলার অব অ্যাকাউন্টস (ডিসিএ) কার্যালয় সরাসরি চিফ অ্যাকাউন্টস অ্যান্ড ফিন্যান্স অফিসার (পেনশন ও ফান্ড ম্যানেজমেন্ট) কার্যালয়ে চিঠি পাঠাতে পারবে।

পেনশনসংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য www.pension.gov.bd ওয়েবসাইটে ভিজিট করতে অথবা ০২-৪১০৩০৫৮২ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রাঙ্গাবালীতে প্রভাবশালীদের দখলে সংরক্ষিত বন, অসহায় বন বিভাগ

রাঙ্গাবালীতে প্রভাবশালীদের দখলে সংরক্ষিত বন, অসহায় বন বিভাগ

বকেয়া পেনশন পরিশোধে নতুন নির্দেশনা

বকেয়া পেনশন পরিশোধে নতুন নির্দেশনা

স্বামীর বাড়িতে বসবাসে বাধা, দুই শিশুকে অনাহারে রাখার অভিযোগ

স্বামীর বাড়িতে বসবাসে বাধা, দুই শিশুকে অনাহারে রাখার অভিযোগ

রাজধানীতে চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা

রাজধানীতে চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App