×

ঢাকা

পুলিশের ওপর ছিনতাইকারীদের হামলা, অস্ত্র লুট

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০১ মে ২০২৬, ০৩:৪৩ পিএম

পুলিশের ওপর ছিনতাইকারীদের হামলা, অস্ত্র লুট

ছবি : সংগৃহীত

নারায়ণগঞ্জের বন্দরে পুলিশের ওপর হামলা চালিয়ে অস্ত্র ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এতে এএসআই সোহেল ও কনস্টেবল ফয়সাল ছুরিকাঘাতে আহত হন। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দিবাগত রাত ৩টার দিকে কলাগাছিয়া ইউনিয়নের রুস্তমপুর এলাকায় এ ঘটনা ঘটে। পরে লুট হওয়া অস্ত্রটি উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ।

বন্দর থানার ওসি গোলাম মোক্তার আশরাফউদ্দিন জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে বন্দরের সরকারি কদম রসুল কলেজের তিন শিক্ষার্থী সাবদি এলাকায় ঘুরতে যায়। বৃষ্টির কারণে তারা বাড়ি ফিরতে না পেরে রাত দেড়টার দিকে ছিনতাইকারীদের কবলে পড়ে।

আরো পড়ুন : মাদকবিরোধী অভিযানে ডিবি পুলিশের ওপর হামলা, গ্রেপ্তার ৭

ছিনতাইয়ের খবর পেয়ে বন্দর থানা পুলিশের একটি টহল দল ঘটনাস্থলে গেলে ছিনতাইকারীরা পুলিশের ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় কনস্টেবল ফয়সালকে ছুরিকাঘাত করে তার শর্টগান ছিনিয়ে নেয় তারা। ধস্তাধস্তির এক পর্যায়ে এএসআই সোহেলও আহত হন।

আহত দুই পুলিশ সদস্যকে উদ্ধার করে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। পরবর্তীতে লুট হওয়া অস্ত্রটি উদ্ধার করা হয়।

এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম কাজ শুরু করেছে। পুলিশের ওপর হামলা ও অস্ত্র লুটের ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

যে ভুল থাকলে বেতন-ভাতা পাবেন না মাদরাসার শিক্ষক-কর্মচারীরা

যে ভুল থাকলে বেতন-ভাতা পাবেন না মাদরাসার শিক্ষক-কর্মচারীরা

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, গুলিবিদ্ধ ছাত্রদল কর্মী

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, গুলিবিদ্ধ ছাত্রদল কর্মী

এলপিজির দাম বৃদ্ধি জনজীবনে নতুন চাপ সৃষ্টি করবে

জামায়াত এলপিজির দাম বৃদ্ধি জনজীবনে নতুন চাপ সৃষ্টি করবে

ঘুমন্ত নারীর মাথা কামড়ে ৩০০ মিটার টেনে নিল বাঘ

ঘুমন্ত নারীর মাথা কামড়ে ৩০০ মিটার টেনে নিল বাঘ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App