×

ঢাকা

পুলিশের ওপর হামলা করে অস্ত্র লুট, গ্রেপ্তার ৩

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০২ মে ২০২৬, ১০:১৬ পিএম

পুলিশের ওপর হামলা করে অস্ত্র লুট, গ্রেপ্তার ৩

ছবি : সংগৃহীত

নারায়ণগঞ্জের বন্দরে পুলিশের ওপর হামলা করে অস্ত্র লুটের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (২ মে) দুপুরে তাদের আদালতে পাঠানো হয়।

গ্রেপ্তাররা হলেন, পুরান বন্দর চৌধুরী বাড়ি এলাকার আবু সালেক মিয়ার ছেলে রোকন (৪০), সালাউদ্দিন মিয়ার ছেলে হিরা (২৫) এবং মৃত আনোয়ার হোসেন মিয়ার ছেলে সিফাত (২২)।

পুলিশ জানায়, গত বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বন্দর উপজেলার পুরান বন্দর চৌধুরী বাড়ি হাবিবনগর এলাকায় একটি ছিনতাইয়ের অভিযোগ তদন্ত করতে এএসআই সোহেল, কনস্টেবল ফয়সাল, কনস্টেবল মিজানুর রহমান এবং সিএনজি অটোরিকশাচালক খায়রুল আলম দীপু ঘটনাস্থলে যান। এ সময় ১০ থেকে ১২ জন ছিনতাইকারী পুলিশের ওপর হামলা চালিয়ে একটি শর্টগান ছিনিয়ে নিয়ে যায়।

হামলায় কনস্টেবল ফয়সাল গুরুতর আহত হন। তাকে রাজারবাগ পুলিশ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অস্ত্র লুটের প্রায় চার ঘণ্টা পর সেটি উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোক্তার আশরাফউদ্দিন জানান, এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। পলাতক আসামিদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শিক্ষক-কর্মচারীদের জন্য সুখবর

শিক্ষক-কর্মচারীদের জন্য সুখবর

৫ বিভাগে ভারি বৃষ্টির আভাস

৫ বিভাগে ভারি বৃষ্টির আভাস

রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসনে পাশে থাকার আশ্বাস ওআইসির

রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসনে পাশে থাকার আশ্বাস ওআইসির

ইলেকট্রিক ট্রেন চলবে যে রুটে, সুবিধা পাবেন যারা

ইলেকট্রিক ট্রেন চলবে যে রুটে, সুবিধা পাবেন যারা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App