×

ঢাকা

সড়ক পরিবহন মন্ত্রী

‘চালকের অদক্ষতা ও ত্রুটিযুক্ত গাড়ির কারণেই বেশিরভাগ দুর্ঘটনা’

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৭ মে ২০২৬, ০৩:৩১ পিএম

‘চালকের অদক্ষতা ও ত্রুটিযুক্ত গাড়ির কারণেই বেশিরভাগ দুর্ঘটনা’

সংগৃহীত ছবি

চালকের অদক্ষতা, অসচেতনতা, স্বেচ্ছাচারিতা এবং ত্রুটিযুক্ত যাহবাহনের কারণেই বাংলাদেশে বেশিরভাগ সড়ক দুর্ঘটনা ঘটছে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। এছাড়া সড়কে চলাচলের ক্ষেত্রে জনগণের অসচেতনতা এবং একই সড়কে ছোট-বড় বিভিন্ন ধরনের যান চলাচলও দুর্ঘটনার অন্যতম কারণ বলে মনে করেন তিনি।

রোববার (১৭ মে) রাজবাড়ীতে বিআরটিএ ট্রাস্টি বোর্ড কর্তৃক সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মধ্যে চেক বিতরণ ও সড়ক দুর্ঘটনা প্রতিরোধে গণসচেতনতামূলক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, সড়ক দুর্ঘটনা রোধে সরকার ২ হাজার ৮০০ কোটি টাকার প্রকল্প গ্রহণ করেছে। এ প্রকল্পের আওতায় চালকদের প্রশিক্ষণ দেয়া, চোখ পরীক্ষা করা, প্রেসার পরীক্ষা করা, মাদকাসক্ত কিনা তা পরীক্ষা করা সহ বিভিন্ন কার্যক্রম নিয়মিত পরিচালনা করা হবে। এতে সড়ক দুর্ঘটনা অনেকটাই কমে আসবে।

এসময় রেল প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ, সংস্কৃতি প্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের এমপি আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, জেলা প্রশাসক আফরোজা পারভীনসহ অন্যরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ২৫ মার্চ দৌলতদিয়ার তিন নম্বর ফেরিঘাটে বাস দুর্ঘটনায় নিহত ও আহতসহ জেলায় অন্যান্য সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত মোট ৬২ জনের মধ্যে দুই কোটি ৬০ লাখ টাকার চেক বিতরণ করা হয়। রাজবাড়ী পৌর মিলনায়তনে জেলা প্রশাসন ও বিআরটিএ রাজবাড়ী সার্কেল এ অনুষ্ঠানের আয়োজন করে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বাংলাদেশিদের জন্য মিসর দূতাবাসের নতুন ভিসা ফি ঘোষণা

বাংলাদেশিদের জন্য মিসর দূতাবাসের নতুন ভিসা ফি ঘোষণা

সারাদেশে হাম উপসর্গে আরো ৬ জনের মৃত্যু

সারাদেশে হাম উপসর্গে আরো ৬ জনের মৃত্যু

চেলসির নতুন কোচ জাবি আলোনসো

চেলসির নতুন কোচ জাবি আলোনসো

কোরবানির পশুর চামড়া সরকার নির্ধারিত মূল্যে বিক্রি হবে

ধর্মমন্ত্রী কোরবানির পশুর চামড়া সরকার নির্ধারিত মূল্যে বিক্রি হবে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App