×

ঢাকা

দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, আহত ১৫

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১২ জুন ২০২৬, ০৪:৫৭ পিএম

দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, আহত ১৫

ছবি: সংগৃহীত

মাদারীপুরের কালকিনিতে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৫ জন আহত হয়েছেন।

শুক্রবার(১২ জুন) সকালে ঢাকা-বরিশাল মহাসড়কের গোপালপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে বরিশাল থেকে রাজধানীর উদ্দেশে ছেড়ে আসে ‘ইয়েস পরিবহন’-এর একটি যাত্রীবাহী বাস। পথিমধ্যে কালকিনির গোপালপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা অপর একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুটি বাসেরই অন্তত ১৫ জন যাত্রী আহত হন।

দুর্ঘটনার পরপরই স্থানীয় জনতা দ্রুত এগিয়ে এসে আহতদের উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান, আহতদের মধ্যে তিনজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদের বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) পাঠানো হয়েছে। বাকিরা স্থানীয় হাসপাতালেই চিকিৎসাধীন রয়েছেন।

মাদারীপুরের মোস্তফাপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ খান বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে যায় হাইওয়ে পুলিশ। পরে দুর্ঘটনাকবলিত গাড়ি সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়। দুর্ঘটনাটির বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দেশ ও মানুষের কল্যাণে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করুন: ইউএনওদের প্রধানমন্ত্রী

দেশ ও মানুষের কল্যাণে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করুন: ইউএনওদের প্রধানমন্ত্রী

মুক্তিযুদ্ধকে খাটো করতে জুলাইকে ব্যবহারকারীরা ‘ধান্ধাবাজ’: আসিফ নজরুল

মুক্তিযুদ্ধকে খাটো করতে জুলাইকে ব্যবহারকারীরা ‘ধান্ধাবাজ’: আসিফ নজরুল

৮ বোর্ডে এইচএসসি পরীক্ষা শেষ, ৯ নভেম্বরের মধ্যে ফল প্রকাশ

৮ বোর্ডে এইচএসসি পরীক্ষা শেষ, ৯ নভেম্বরের মধ্যে ফল প্রকাশ

জ্বালানি তেল আমদানি বেসরকারি খাতে ছাড়ার উদ্যোগ স্থগিতের দাবি জামায়াতের

জ্বালানি তেল আমদানি বেসরকারি খাতে ছাড়ার উদ্যোগ স্থগিতের দাবি জামায়াতের

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App