×

ঢাকা

নারায়ণগঞ্জে মাদককারবারিদের সঙ্গে গোলাগুলিতে আহত ৫ পুলিশ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৪ জুন ২০২৬, ০৮:৩৬ পিএম

নারায়ণগঞ্জে মাদককারবারিদের সঙ্গে গোলাগুলিতে আহত ৫ পুলিশ

ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের ফতুল্লা থানার মাসদাইরে মাদককারবারিদের সঙ্গে পুলিশের গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে ৫ পুলিশসহ ৮ জন আহত হয়েছেন।

শনিবার (১৩ জুন) রাত সাড়ে ১০টায় ফতুল্লার মাসদাইর পতেঙ্গার মোড়ে এ ঘটনা ঘটে। এ সময় শীর্ষ মাদক ব্যবসায়ী ফাইটার মনিরসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আহতরা হলেন- এসআই মনির, এসআই নন্দন সরকার, এএসআই কামরুল হাসান, এএসআই মনির হোসাইন ও কনস্টেবল আশিক। এছাড়া আহত হয়েছেন পথচারী হেলাল উদ্দিন, ড্রাইভার বাবু ও একেএম শফিউদ্দিন।

ফতুল্লা মডেল থানার ওসি মাহবুব আলম বলেন, আহতদের প্রত্যেককে শহরের খানপুর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

তিনি জানান, ‘গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ মাসদাইর পতেঙ্গার মোড়ে ফাইটার মনিরের মাদক স্পটে অভিযান চালায়। এ সময় বিপুল পরিমাণ মাদকসহ ফাইটার মনির তার সহযোগী নাইম (৩০) ও মাসুমকে (২৪) গ্রেপ্তার করা হয়। তখন গ্রেফতারকৃতদের ছিনিয়ে নিতে তাদের সহযোগীরা প্রথমে পুলিশের ওপর এলোপাতাড়ি ইট পাটকেলের ঢিল ছোড়ে। পরে মাদক ব্যবসায়ীরা পুলিশকে লক্ষ্য করে প্রায় ৫-৬টি গুলি করে। তখন পুলিশও পালটা দুই রাউন্ড শটগানের গুলি ছোড়ে। কেউ গুলিবিদ্ধ না হলেও পুলিশ পথচারী আহত হয়েছে। ওই এলাকায় অভিযান অব্যাহত রয়েছে।’

তিনি আরো বলেন, সম্প্রতি মাসদাইর এলাকায় মাদকবিরোধী অভিযান চালাতে গিয়ে মাদক ব্যবসায়ীদের হামলায় র‌্যাব-পুলিশের একাধিক সদস্য আহত হয়েছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

চরভদ্রাসনে জেলের জালে ধরা পড়ল মেছো বাঘের বাচ্চা

চরভদ্রাসনে জেলের জালে ধরা পড়ল মেছো বাঘের বাচ্চা

জুলাই সনদের প্রতিটি দফা বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর

প্রধানমন্ত্রী জুলাই সনদের প্রতিটি দফা বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর

চট্টগ্রামের ফটিকছড়িতে সকাল-সন্ধ্যা হরতালের ডাক

চট্টগ্রামের ফটিকছড়িতে সকাল-সন্ধ্যা হরতালের ডাক

৯ দিন পর খুলে দেওয়া হলো সাজেক ভ্যালি

৯ দিন পর খুলে দেওয়া হলো সাজেক ভ্যালি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App