×

ঢাকা

সোনারগাঁও

আল মদিনা শপিংমলে আগুন, মালিকদের উচ্ছেদ করতে পরিকল্পনার অভিযোগ

Icon

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ১৮ জুন ২০২৬, ০৬:২৬ পিএম

আল মদিনা শপিংমলে আগুন, মালিকদের উচ্ছেদ করতে পরিকল্পনার অভিযোগ

ছবি: ভোরের কাগজ

সোনারগাঁও উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় আল মদিনা নামে একটি শপিংমলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে এ আগুনের সূত্রপাত হয়। আগুনে আল মদিনা শপিংমলের বেইসমেন্টে থাকা বৈদ্যুতিক মিটার ও বিভিন্ন বৈদ্যুতিক সরঞ্জাম পুড়ে যায়। প্রাথমিকভাবে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস।

খবর পেয়ে সোনারগাঁও ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধ ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। তবে আগুনে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

সোনারগাঁও ফায়ার স্টেশনের স্টেশন কর্মকর্তা জাহিদ চৌধুরী জানান, আগুনের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনা হয়। আগুনে শপিংমলের বেইসমেন্টে থাকা বৈদ্যুতিক মিটার ও অন্যান্য ইলেকট্রিক সরঞ্জাম পুড়ে যায়। এখানে পর্যাপ্ত পানি সরবরাহ না থাকায় আগুন নিয়ন্ত্রণে আমাদের একটু বেগ পেতে হয়েছে।

এদিকে অগ্নিকাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে কয়েকজন দোকান, অফিস ও রেস্টুরেন্ট মালিক ভিন্ন অভিযোগ তুলেছেন। তাদের দাবি, আল মদিনা শপিংমলের মালিক মাজারুল ইসলাম নবীর সঙ্গে বাৎসরিক চুক্তিপত্র থাকা সত্ত্বেও দোকান ছাড়ার জন্য ব্যবসায়ীদের নোটিশ দেওয়া হয়েছিল। এর একদিন পরই আগুন লাগার ঘটনায় তারা সন্দেহ প্রকাশ করে বলেন, পরিকল্পিতভাবে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটানো হয়েছে।

শপিং মলের ভবনে থাকা ভাড়াটিয়া দোয়েল পরিবহনের ব্যবস্থাপনা পরিচালক গোলজার হোসেন ভূঁইয়া, কলাপাতা বার্গার রেস্টুরেন্টের মালিক মামুন শিকদার ও গ্রীন লাউঞ্জের মালিক মো. পনির জানান, জোরপূর্বকভাবে মার্কেট থেকে বের করে দিতেই পরিকল্পিত এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটানো হয়েছে। তিনি বলেন, এ মার্কেটে ক্যাপিটাল স্কুল নামে একটি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। অল্পের জন্য বেঁচে ফিরেছে এ স্কুলের কোমলমতি ২ শতাধিক শিক্ষার্থী। তাদের চোখেমুখে আতঙ্কের ছাপ ছিল।

মার্কেটে থাকা ভাড়াটিয়া দোকানিরা আরও বলেন, এটি যেন সঠিকভাবে তদন্ত হয়ে আমরা সুবিচার পাই। সম্পূর্ণ ঘটনাটি আল মদিনা শপিংমল কর্তৃপক্ষের নাটক। আমরা চাই, সঠিক তদন্ত করলে সব বেরিয়ে আসবে।

এদিকে আল মদিনা শপিংমলের মালিক মাজহারুল ইসলাম নবী অভিযোগ অস্বীকার করে বলেন, এটি একটি দুর্ঘটনা। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। বিষয়টি নিয়ে তদন্তের পর প্রকৃত কারণ জানা যাবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বাঁধনের ওপর হামলাকারীদের দেশে ফেরাতে ‘সর্বোচ্চ’ চেষ্টা করবে সরকার

বাঁধনের ওপর হামলাকারীদের দেশে ফেরাতে ‘সর্বোচ্চ’ চেষ্টা করবে সরকার

নতুন পে-স্কেলে অবসরপ্রাপ্তদের পেনশনে বড় স্বস্তি

নতুন পে-স্কেলে অবসরপ্রাপ্তদের পেনশনে বড় স্বস্তি

পরীমণির বায়োপিকে অভিনয় করতে চান দীঘি, নেপথ্যে কী

পরীমণির বায়োপিকে অভিনয় করতে চান দীঘি, নেপথ্যে কী

হজ প্যাকেজে বড় ছাড়

হজ প্যাকেজে বড় ছাড়

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App