×

ঢাকা

সোনারগাঁওয়ে অভিযানে ২৫ কেজি নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ

Icon

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ০৭ জুলাই ২০২৬, ০৭:০২ পিএম

সোনারগাঁওয়ে অভিযানে ২৫ কেজি নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ

ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২৫ কেজি নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ করা হয়েছে। পরে মাছগুলো জনসম্মুখে বিনষ্ট করা হয়।

মঙ্গলবার (৭ জুলাই) বিকেলে সোনারগাঁও পৌরসভার টিপুরদী মাছ বাজারে উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়। অভিযানের সময় ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি টের পেয়ে মাছ বিক্রেতা পালিয়ে যান।

অভিযানে নেতৃত্ব দেন সোনারগাঁও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌফিকুর রহমান এবং সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মাহমুদা আক্তার। এ সময় সোনারগাঁও থানা পুলিশ অভিযান পরিচালনায় সহযোগিতা করে।

স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে বাজারটিতে কিছু অসাধু ব্যবসায়ী গোপনে পিরানহা মাছ বিক্রি করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বিকেলে প্রশাসন অভিযান চালায়।

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মাহমুদা আক্তার বলেন, মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ অনুযায়ী অভিযান পরিচালনা করে নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ করে বিধি মোতাবেক বিনষ্ট করা হয়েছে।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌফিকুর রহমান বলেন, পিরানহা মাছ চাষ ও বাজারজাতকরণ সরকারিভাবে নিষিদ্ধ। এটি দেখতে রূপচাঁদা মাছের মতো হওয়ায় এক শ্রেণির অসাধু ব্যবসায়ী সাধারণ মানুষকে বিভ্রান্ত করে বিক্রি করে থাকে। তিনি আরও বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মক্কা প্রতিরক্ষা জোট ও বাংলাদেশের কূটনৈতিক পরাভব: বাস্তবতা বনাম সামরিক কল্পনা

মক্কা প্রতিরক্ষা জোট ও বাংলাদেশের কূটনৈতিক পরাভব: বাস্তবতা বনাম সামরিক কল্পনা

৩০ বছরেও থামেনি মানুষ-হাতির রক্তক্ষয়ী সংঘাত

প্রাণ গেছে ৩৪ জনের ৩০ বছরেও থামেনি মানুষ-হাতির রক্তক্ষয়ী সংঘাত

আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা রাখার অনুরোধের কী কারণ

আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা রাখার অনুরোধের কী কারণ

ডেপুটি অ্যাটর্নি জেনারেল বেলায়েত হোসেনের পদত্যাগ

ডেপুটি অ্যাটর্নি জেনারেল বেলায়েত হোসেনের পদত্যাগ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App