×

ঢাকা

সারজিস আলম

নতুন করে আর কাউকে শেখ হাসিনা হতে দেবো না

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৮ জুলাই ২০২৬, ০৯:২৩ পিএম

নতুন করে আর কাউকে শেখ হাসিনা হতে দেবো না

ছবি : সংগৃহীত

এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, আগামীর বাংলাদেশে নতুন করে আর কাউকে শেখ হাসিনা হতে দেবো না। আপনি অভ্যুত্থানের পর দেশে এসেছেন, প্রধানমন্ত্রী হয়েছেন। আপনার জেলা ও উপজেলার নেতাকর্মীরা যদি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটায়, চাঁদাবাজি করে, সিন্ডিকেট চালায়, মাদকের ব্যবসা করে, আমার নিরপরাধ ভাইদের ওপর জুলুম করে এর দায় আপনাকে নিতে হবে।

বুধবার (৮ জুলাই) বিকেলে টাঙ্গাইলের কালিহাতীতে জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে জুলাই পদযাত্রা শেষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

পুলিশ বাহিনীর উদ্দেশ্যে তিনি বলেন, বাংলাদেশ পুলিশ নামক যে প্রতিষ্ঠান রয়েছে এই প্রতিষ্ঠানটি শেখ হাসিনা ক্ষমতায় টিকে থাকার জন্য ইচ্ছামতো অপব্যবহার করেছে। আমরা চাই পুলিশ থেকে শুরু করে যত আইনশৃঙ্খলা বাহিনী আছে, সবাই কাজের মধ্য দিয়ে গৌরব এবং সম্মান ফিরিয়ে আনবেন।

তিনি আরো বলেন, প্রত্যেকটা দল ক্ষমতায় থাকার জন্য পুলিশকে ব্যবহারের চেষ্টা করবে। আপনারা যদি পেশাদারত্ব বিসর্জন দেন তাহলে কোনো দিনও নিজের বিবেকের কাছে মাথা উঁচু করে দাঁড়াতে পারবেন না।

দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তার প্রসঙ্গ তুলে সারজিস আলম বলেন, আমরা বাংলাদেশপন্থি সরকার চাই। সীমান্তে যদি আর একটি হত্যাকাণ্ড ঘটে, যদি আবার পুশ-ইনের মাধ্যমে দেশের সার্বভৌমত্ব হুমকির মুখে ফেলা হয়, তখন আমরা দেখব না কে সরকারে আছে, আমরা দেখব রাষ্ট্রের পক্ষে কার অবস্থান। আমরা শুধু সেই বাংলাদেশপন্থি সরকারের সঙ্গেই থাকব, যারা জনগণের অধিকার ও রাষ্ট্রের স্বার্থ রক্ষায় আপসহীন থাকবে।

আরো বক্তব্য রাখেন এনসিপির যুগ্ম-আহ্বায়ক সারোয়ার তুষার, উত্তরাঞ্চলের ডেপুটি মুখ্য সংগঠক সাইফুল্লাহ হায়দার, জেলা এনসিপির আহ্বায়ক কামরুজ্জমান শাওন, এনসিপির সদস্য সচিব মাসুদুর রহমান রাসেল প্রমুখ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বিয়ে বিতর্কে মুখ খুললেন আমির খান

বিয়ে বিতর্কে মুখ খুললেন আমির খান

রোগীদের ভোগান্তি কমাতে দ্রুত  সেবা নিশ্চিতে সমঝোতা স্মারক

রোগীদের ভোগান্তি কমাতে দ্রুত সেবা নিশ্চিতে সমঝোতা স্মারক

ভারতসহ ৫ দেশের বিরুদ্ধে নতুন মার্কিন শুল্ক

ভারতসহ ৫ দেশের বিরুদ্ধে নতুন মার্কিন শুল্ক

ক্ষতিগ্রস্ত মানুষের স্বাভাবিক জীবন ফিরিয়ে আনতে কাজ করছে সরকার

ক্ষতিগ্রস্ত মানুষের স্বাভাবিক জীবন ফিরিয়ে আনতে কাজ করছে সরকার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App