×

জাতীয়

পূর্ণ মন্ত্রীর মর্যাদা পেলেন হুমায়ুন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৬, ১১:৪০ পিএম

পূর্ণ মন্ত্রীর মর্যাদা পেলেন হুমায়ুন

ছবি : সংগৃহীত

কমনওয়েলথ সরকারপ্রধানদের বৈঠক (সিএইচওজিএম-২০২৬)-এ বাংলাদেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দিতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরকে পূর্ণ মন্ত্রীর সমপর্যায়ের ক্ষমতা দেওয়া হয়েছে। সম্মেলনে তিনি ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন।

রোববার (২৫ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১ থেকে ৪ নভেম্বর ক্যারিবীয় দেশ অ্যান্টিগা ও বারবুডায় কমনওয়েলথ সরকারপ্রধানদের এ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে।

মন্ত্রিপরিষদ বিভাগের জারি করা প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, কার্যবিধি, ১৯৯৬-এর ৪(৩) ধারা অনুযায়ী হুমায়ুন কবিরকে ক্যাবিনেট মন্ত্রীর সমপর্যায়ের পূর্ণ ক্ষমতা অর্পণ করা হয়েছে।

সিএইচওজিএম-২০২৬-এ বাংলাদেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দেওয়া এবং সম্মেলনে ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের জন্য তাকে এ ক্ষমতা দেওয়া হয়েছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি।

এ সিদ্ধান্তের ফলে হুমায়ুন কবির পূর্ণ মন্ত্রীর সমপর্যায়ের ক্ষমতা নিয়ে কমনওয়েলথ শীর্ষ সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন এবং দেশটির প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়ে জানতে চায় সংসদীয় কমিটি

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়ে জানতে চায় সংসদীয় কমিটি

পূর্ণ মন্ত্রীর মর্যাদা পেলেন হুমায়ুন

পূর্ণ মন্ত্রীর মর্যাদা পেলেন হুমায়ুন

মেয়ের ভবিষ্যৎ নিয়ে শঙ্কায় রুমি, ছেড়েছেন গাজীপুর

মেয়ের ভবিষ্যৎ নিয়ে শঙ্কায় রুমি, ছেড়েছেন গাজীপুর

সিলেটে এক দিনে তিন মরদেহ উদ্ধার

সিলেটে এক দিনে তিন মরদেহ উদ্ধার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App