×

ঢাকা

সিংগাইরে ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ১, আহত ৪

Icon

সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ২১ জুলাই ২০২৬, ০২:০০ পিএম

সিংগাইরে ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ১, আহত ৪

প্রতীকী ছবি

মানিকগঞ্জের সিংগাইর উপজেলার হেমায়েতপুর-সিংগাইর-মানিকগঞ্জ আঞ্চলিক মহাসড়কের মেদুলিয়া ডাবল ব্রিজ এলাকায় ইটবোঝাই ট্রাক ও একটি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি নিহত হয়েছেন।

এ ঘটনায় এক নারীসহ আরও চারজন আহত হয়েছেন। মঙ্গলবার (২১ জুলাই) সন্ধ্যা পৌনে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, পূর্ব দিক থেকে আসা একটি কাটা সিএনজিচালিত সঙ্গে পশ্চিম দিক থেকে আসা ইটবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই আনুমানিক ৪০ বছর বয়সী অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি নিহত হন। তিনি সিএনজির চালক নাকি যাত্রী ছিলেন, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

স্থানীয় বাসিন্দা সুরুজ শেখ জানান, দুর্ঘটনায় সিএনজিতে থাকা এক নারীসহ আরও চারজন আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। দুর্ঘটনার পর ট্রাকটি ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলে জানান প্রত্যক্ষদর্শীরা।

এ ব্যাপারে সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলাম বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি ঘাতক ট্রাক ও চালককে শনাক্তে কাজ করছে পুলিশ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

এবার সাতক্ষীরা নিয়ে আমির হামজার পুরনো ভিডিও ভাইরাল

এবার সাতক্ষীরা নিয়ে আমির হামজার পুরনো ভিডিও ভাইরাল

খুনি মোজাফফরকে দেশ-বিদেশে কারা আশ্রয় দিয়েছে

প্রশ্ন রিজভীর খুনি মোজাফফরকে দেশ-বিদেশে কারা আশ্রয় দিয়েছে

মাটির নিচে শূন্যতা, বদলে যাচ্ছে প্রাচ্যের ভেনিস বরিশালের মানচিত্র !

মাটির নিচে শূন্যতা, বদলে যাচ্ছে প্রাচ্যের ভেনিস বরিশালের মানচিত্র !

বিক্ষোভ চলাকালে হঠাৎ অসুস্থ হলেন শাবানা আজমি

বিক্ষোভ চলাকালে হঠাৎ অসুস্থ হলেন শাবানা আজমি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App