×

ঢাকা

১২ ঘণ্টার প্যারোলে কারামুক্ত দীপু মনি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২০ আগস্ট ২০২৬, ০৭:৫৭ এএম

১২ ঘণ্টার প্যারোলে কারামুক্ত দীপু মনি

ছবি : সংগৃহীত

স্বামী ব্যারিস্টার তৌফিক নেওয়াজের মৃত্যুতে ১২ ঘণ্টার জন্য প্যারোলে কারাগার থেকে মুক্তি পেয়েছেন আওয়ামী লীগের নেত্রী ও সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

বৃহস্পতিবার (২০ আগস্ট) ভোর ৬টার দিকে মুন্সিগঞ্জ জেলা কারাগার থেকে তাকে মুক্তি দেওয়া হয়। পরে কঠোর পুলিশি নিরাপত্তায় প্রিজন ভ্যানে করে ঢাকার কলাবাগানের উদ্দেশে রওনা হন তিনি।

আরও পড়ুন: ফখরুল-অলি মুখোমুখি, সংসদে সংখ্যার লড়াইয়ে এগিয়ে কে

সংশ্লিষ্ট সূত্র জানায়, সন্ধ্যা ৬টা পর্যন্ত প্যারোলে মুক্ত থাকবেন দীপু মনি। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তার সঙ্গে থাকবেন।

এর আগে বুধবার দুপুরে কারাগারে মায়ের সঙ্গে দেখা করেন দীপু মনির মেয়ে তানি দিপাবলি। পরে মুন্সিগঞ্জ জেলা প্রশাসনের কাছে চার দিনের প্যারোলে মুক্তির আবেদন করেন তিনি। তবে আবেদন বিবেচনা করে ১২ ঘণ্টার জন্য মুক্তির অনুমতি দেওয়া হয়।

আরও পড়ুন: তীব্র গ্যাস সংকটে থমকে যাচ্ছে অর্থনীতির চাকা

দীপু মনির আইনজীবী গাজী ফয়সাল জানান, কারাগার থেকে বের হয়ে তিনি রাজধানীর কলাবাগানে যাবেন। সেখানে তার স্বামীর মরদেহ রাখা হয়েছে। পরে গুলশান আজাদ মসজিদে জানাজা শেষে বনানী কবরস্থানে তৌফিক নেওয়াজকে দাফন করা হবে।

২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের ১৬ দিন পর, ১৯ আগস্ট রাজধানীর বারিধারা ডিওএইচএস এলাকা থেকে দীপু মনিকে গ্রেপ্তার করা হয়। এরপর থেকে তিনি মুন্সিগঞ্জ জেলা কারাগারে বন্দি ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

এলপিজির মূল্যবৃদ্ধিতে চাপে ভোক্তার সংসার

এলপিজির মূল্যবৃদ্ধিতে চাপে ভোক্তার সংসার

১০ এয়ারবাস কিনতে ৭ অক্টোবর চুক্তি

১০ এয়ারবাস কিনতে ৭ অক্টোবর চুক্তি

রাবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলার, আহত ১০

রাবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলার, আহত ১০

আইএমএফের চুক্তি ‘বাতিল করে দিয়েছি’: অর্থমন্ত্রী

আইএমএফের চুক্তি ‘বাতিল করে দিয়েছি’: অর্থমন্ত্রী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App