×

ঢাকা

পৃথক অভিযানে মাদকসেবীর কারাদণ্ড, দুই কারখানা বন্ধ

Icon

মাসুম বাদশাহ, সিংগাইর (মানিকগঞ্জ)

প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৯ পিএম

পৃথক অভিযানে মাদকসেবীর কারাদণ্ড, দুই কারখানা বন্ধ

ছবি: সংগৃহীত

মানিকগঞ্জের সিংগাইরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মাদক সেবনের দায়ে মো. জুয়েল (৩৮) নামে এক ব্যক্তিকে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে। 

এদিকে, একই অভিযানে অনুমোদন ছাড়াই চামড়ার বর্জ্য দিয়ে পোলট্রি ও ফিশ ফিড উৎপাদন এবং পরিবেশ ছাড়পত্র ছাড়া টায়ার পুড়িয়ে জ্বালানি তেল তৈরির অভিযোগে দুটি অবৈধ প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে উপজেলার ধল্লাবাজারে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় মো. জুয়েলকে মাদকসেবনরত অবস্থায় পাওয়া গেলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়।

পরে উপজেলার ধল্লা ইউনিয়নের ফোর্ডনগর খানপাড়ায় অভিযান পরিচালনা করা হয়। সেখানে চামড়ার ওয়েস্টেজ ব্যবহার করে অনুমোদনহীনভাবে পোল্ট্রিফিড ও ফিশফিড উৎপাদনের অভিযোগে একটি প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়।

আরো পড়ুন: ডাকাতির প্রস্তুতির সময় বিপুল অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৬

এ ছাড়া একই এলাকায় টায়ার পুড়িয়ে পরিবেশ ছাড়পত্র ছাড়াই জ্বালানি তৈরির অভিযোগে অপর একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হয়। পরিবেশ ছাড়পত্র অর্জন না করা পর্যন্ত প্রতিষ্ঠানটির কার্যক্রম বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।

মোবাইল কোর্টের নেতৃত্ব দেন সিংগাইর উপজেলার সদ্য যোগদানকারী সহকারী কমিশনার (ভূমি) মো. আল-আমিন কবির।

অভিযান প্রসঙ্গে সহকারী কমিশনার (ভূমি) মো. আল-আমিন কবির বলেন, মাদক, পরিবেশদূষণ এবং অনুমোদনহীনভাবে উৎপাদনসহ জনস্বার্থবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অভিযোগ পাওয়া গেলে তা যাচাই করে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘আগামী অধিবেশনেই পাস হবে সৌরবিদ্যুৎ আইন’

‘আগামী অধিবেশনেই পাস হবে সৌরবিদ্যুৎ আইন’

সরকার পতন আন্দোলনের হুমকি জামায়াত আমিরের

সরকার পতন আন্দোলনের হুমকি জামায়াত আমিরের

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘মুরাসু’, আঘাত হানবে কোথায়?

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘মুরাসু’, আঘাত হানবে কোথায়?

‘এবারের এইচএসসির ফলাফলই প্রকৃত চিত্র, বিএনপি সরকারকে সাধুবাদ’

‘এবারের এইচএসসির ফলাফলই প্রকৃত চিত্র, বিএনপি সরকারকে সাধুবাদ’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App