×

ঢাকা

শতবর্ষের ছায়া মুছে গেল করাতের আঘাতে

Icon

সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৩ পিএম

শতবর্ষের ছায়া মুছে গেল করাতের আঘাতে

ছবি: ভোরের কাগজ

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের মরণ মার্কেট সংলগ্ন সরকারি রাস্তার পাশে থাকা শতবর্ষী একটি বটগাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে। উপজেলা প্রশাসন ও বন বিভাগের অনুমতি ছাড়াই সরকারি জায়গায় থাকা গাছটি কেটে ফেলা হয়েছে বলে অভিযোগ স্থানীয়দের। এতে এলাকাবাসীর মধ্যে উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে সরেজমিনে মধ্যপাড়া ইউনিয়নের মরণ মার্কেট সংলগ্ন এলাকায় গিয়ে দেখা যায়, রাস্তার পাশে থাকা পুরোনো বটগাছটি কেটে ফেলা হয়েছে। স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে গাছটি ওই এলাকার মানুষের কাছে পরিচিত ও গুরুত্বপূর্ণ একটি গাছ হিসেবে ছিল। সরকারি রাস্তার পাশে থাকা গাছটি কীভাবে এবং কার অনুমতিতে কাটা হয়েছে এ নিয়ে প্রশ্ন তুলেছেন তারা।

স্থানীয় বাসিন্দা মোঃ হোসেন বলেন, বটগাছটি বহু বছরের পুরোনো। আমরা ছোটবেলা থেকেই গাছটি দেখে আসছি। সরকারি জায়গায় থাকা এমন একটি গাছ কাটার আগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি নেওয়া উচিত ছিল। বিষয়টি তদস্ত করে গাছ কাটার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া প্রয়োজন।

আরেক এলাকাবাসী আরিফুল  বলেন, সরকারি রাস্তার পাশে গাছ লাগানো ও সংরক্ষণের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। সেখানে কোনো অনুমতি ছাড়া সরকারি জায়গার পুরোনো গাছ কেটে ফেলা হলে ভবিষ্যতে আরও গাছ কাটার প্রবণতা তৈরি হতে পারে। আমরা প্রশাসনের কাছে বিষয়টি তদন্তের দাবি জানাচ্ছি।

এলাকাবাসীর অভিযোগ, সরকারি রাস্তা ও সরকারি জায়গার গাছ কাটার ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি ও নিয়ম-কানুন মানা প্রয়োজন। কিন্তু এখানে তা মানা হয়েছে কি না, তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।

এ বিষয়ে উপজেলা বন কর্মকর্তা  মোঃ হুমায়ুন কবির খান বলেন, সরকারি জায়গার বটগাছ কাটার বিষয়টি শুনে আমি লোক পাঠিয়েছিলাম। বটগাছ আমাদের জায়গায় কিন্তু আমাদের লাগানো গাছ না। এটা ইউনিয়ন পরিষদের আওতায়, এ বিষয়ে আমাদের  নিকট কোন লিখিত অভিযোগ আসেনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাদিককে অভিনন্দন জানিয়ে পাটওয়ারীর পোস্ট

সাদিককে অভিনন্দন জানিয়ে পাটওয়ারীর পোস্ট

তিন মাসে কোটিপতি অ্যাকাউন্ট বেড়েছে ৫ হাজার

তিন মাসে কোটিপতি অ্যাকাউন্ট বেড়েছে ৫ হাজার

আন্তর্জাতিক ফুটবল মাঠে কী আর নামবেন না নেইমার!

আন্তর্জাতিক ফুটবল মাঠে কী আর নামবেন না নেইমার!

এশিয়া কাপ ট্রফি ছাড়া ফিরল ভারতের নারী ক্রিকেটারও, নেপথ্যে কী

এশিয়া কাপ ট্রফি ছাড়া ফিরল ভারতের নারী ক্রিকেটারও, নেপথ্যে কী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App