×

ঢাকা

আশুলিয়ার পোশাক কারখানায় আগুন-বিস্ফোরণ, নিহত বেড়ে ৮

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩০ পিএম

আশুলিয়ার পোশাক কারখানায় আগুন-বিস্ফোরণ, নিহত বেড়ে ৮

সংগৃহীত ছবি

সাভারের আশুলিয়ায় প্রীটি গ্রুপের ‘এস সুহী ইন্ডাস্ট্রিয়াল পার্ক’ চত্বরে সিলিন্ডারবাহী গাড়িতে ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে আটজনে দাঁড়িয়েছে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় নূর ইসলাম (৪০) নামের আরও একজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের বার্ন ইউনিটের আবাসিক চিকিৎসক হারুন অর রশিদ। নিহত নূর ইসলামের বাড়ি বাগেরহাটের মোংলা উপজেলার দিঘরাজ এলাকায়।

চিকিৎসক জানান, নূর ইসলামের শরীরের ৯৫ শতাংশ পুড়ে যাওয়ার পাশাপাশি তাঁর শ্বাসনালীও ক্ষতিগ্রস্ত হয়েছিল। তিনি বার্ন ইউনিটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন।

আরও পড়ুন: গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না, যা জানালেন স্পিকার

গত রোববার সন্ধ্যায় ওই কারখানা চত্বরে গ্যাস সিলিন্ডারে ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কারখানা প্রাঙ্গণে থাকা ৭-৮টি সিলিন্ডারবাহী গাড়ি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

ফায়ার সার্ভিস লরির ভেতর থেকে দগ্ধ অবস্থায় পাঁচজনের মরদেহ উদ্ধার করে। এর মধ্যে একজন চালকের আসনে থাকা অবস্থাতেই মারা যান। এছাড়া বিস্ফোরণের সময় সিলিন্ডারের ছিটকে আসা অংশের আঘাতে রাস্তার কাপড়ের দোকানি মোছাম্মত জয়নব বেগম (৫৫) ঘটনাস্থলেই নিহত হন।

রোববার মধ্যরাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় বুলবুল নামের আরও একজন মারা যান। সবশেষ মঙ্গলবার নূর ইসলামের মৃত্যুতে মোট মৃতের সংখ্যা আটজনে পৌঁছাল।

তদন্ত কমিটি

এই দুর্ঘটনায় পরিবহন শ্রমিক, পথচারী ও আনসার সদস্যসহ অন্তত ১৬ জন আহত হয়েছেন। বর্তমানে ঢামেকের বার্ন ইউনিটে আরও দুজন চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় জেলা প্রশাসন ও ফায়ার সার্ভিসের পক্ষ থেকে পৃথক দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

একযোগে পুলিশের ৩১ কর্মকর্তাকে বদলি-পদায়ন কেন

একযোগে পুলিশের ৩১ কর্মকর্তাকে বদলি-পদায়ন কেন

জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী

জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী

ইতালির স্কুলে নিষিদ্ধ হিজাব-বোরকা!

ইতালির স্কুলে নিষিদ্ধ হিজাব-বোরকা!

‘রিটেনে পাস করেই অ্যাডমিট কার্ড নিয়ে আসবা, ফোন কইরা দেব’

‘রিটেনে পাস করেই অ্যাডমিট কার্ড নিয়ে আসবা, ফোন কইরা দেব’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App