×

জাতীয়

সোলার এক্সপোর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৬, ১১:৩৯ এএম

সোলার এক্সপোর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ছবি : সংগৃহীত

রাজধানীতে দুই দিনব্যাপী সোলার এক্সপো-২০২৬-এর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে আগারগাঁওয়ের চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আনুষ্ঠানিকভাবে এ প্রদর্শনীর উদ্বোধন করেন তিনি। উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী এক্সপোর বিভিন্ন স্টল ঘুরে দেখেন।

‘ছাদের প্রতিটি ইঞ্চি কাজে লাগান, সৌরবিদ্যুৎ থেকে আয় বাড়ান’ প্রতিপাদ্য নিয়ে আয়োজিত এ প্রদর্শনীতে সৌরবিদ্যুৎ খাতের আধুনিক প্রযুক্তি ও উদ্ভাবন তুলে ধরা হচ্ছে। এতে অংশ নিয়েছেন নীতিনির্ধারক, সরকারি সংস্থা, উন্নয়ন সহযোগী, আর্থিক প্রতিষ্ঠান, প্রযুক্তি সরবরাহকারী ও উদ্যোক্তারা।

বিদ্যুৎ বিভাগ, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এবং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড (ইডকল) প্রথমবারের মতো যৌথভাবে এ সোলার এক্সপোর আয়োজন করেছে।

জাতীয় নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কৌশলপত্র (২০২৬-২০৩০) বাস্তবায়নে সহায়তা এবং সৌরবিদ্যুতের প্রসারে সরকারি নীতি ও প্রণোদনা সম্পর্কে সংশ্লিষ্ট অংশীজনদের অবহিত করাই এ আয়োজনের মূল লক্ষ্য।

উদ্বোধনী অনুষ্ঠানে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু, প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতসহ সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী, সংসদ সদস্য, সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রদর্শনীতে সরকারি প্রণোদনা, পরিবেশবান্ধব আধুনিক প্রযুক্তি, কর ও শুল্ক সুবিধা, সবুজ ও জলবায়ু অর্থায়ন, কার্বন ক্রেডিট, সৌরচালিত সেচব্যবস্থা এবং প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়নের সুযোগসহ নবায়নযোগ্য জ্বালানি খাতের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরা হচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শূন্য পাস ২৯৩ প্রতিষ্ঠানের এমপিও বাতিলের ভাবনা সরকারের

শূন্য পাস ২৯৩ প্রতিষ্ঠানের এমপিও বাতিলের ভাবনা সরকারের

নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সর্বোচ্চ চেষ্টা করছে সরকার: প্রধানমন্ত্রী

নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সর্বোচ্চ চেষ্টা করছে সরকার: প্রধানমন্ত্রী

সোলার এক্সপোর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

সোলার এক্সপোর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

কারামুক্ত জামায়াত নেতা আখতারুজ্জামান

কারামুক্ত জামায়াত নেতা আখতারুজ্জামান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App