×

ঢালিউড

শিক্ষার্থীদের সঙ্গে সংহতি জানালো ‘শিল্পী সমাজ’

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০১ আগস্ট ২০২৪, ১০:৪২ পিএম

শিক্ষার্থীদের সঙ্গে সংহতি জানালো ‘শিল্পী সমাজ’

ছবি : সংগৃহীত

কোটা সংস্কার আন্দোলনের শিক্ষার্থীদের নয় দফা দাবির সঙ্গে সংহতি জানিয়ে বিক্ষোভ ও সমাবেশ করেছেন দৃশ্যমাধ্যম শিল্পীসমাজ। বৃহস্পতিবার (১ আগস্ট) ফার্মগেট এলাকায় বৃষ্টির মধ্যেই জড়ো হন মঞ্চ, টিভি এবং চলচ্চিত্রের তারকা শিল্পীরা। যাদের মধ্যে ছিলেন আজমেরী হক বাঁধন, মোশাররফ করিম, সিয়াম আহমেদ।

সমাবেশে অভিনেত্রী আজমেরী হক বাঁধন বলেন, আমি এই দেশের বাসিন্দা। আমার বিদেশি কোনো পাসপোর্ট নাই। আমি এই দেশেই থাকবো এবং এই দেশটা আমার। এই দেশটা আমরাই সংস্কার করবো।

‘আমরা শান্তি চাই, রক্ত দিতে চাই না’ উল্লেখ করে অভিনেতা মোশারফ করিম বলেন, যে অবস্থার সৃষ্টি হয়েছে তাতে আসলে ঘরে বসে থাকার মতো অবস্থা নাই। মোবাইলে এইসব জিনিস দেখতে দেখতে আমি অসুস্থ বোধ করছি।

আরো পড়ুন : সমালোচনার মুখে তাহসান

ছাত্রদের দাবিকে 'ন্যায্য' উল্লেখ করে চিত্রনায়ক সিয়াম আহমেদ বলেন, দেশের মানুষ যখন সবাই একসাথে নায্য দাবি রাখে, সেটা ফেলে দেয়ার মতো না। দেখেন, আপনি যদি সুস্থ-স্বাভাবিক মানুষ হন, আপনি রাতে ঘুমাতে পারবেন না। আমার কানে এখনো বাজে যে– কারো পানি লাগবে? ডেফিনিটলি আই অ্যাম উইথ দ্য স্টুডেন্টস (অবশ্যই আমি ছাত্রদের পাশে)। তারা তো অনৈতিক দাবি রাখে নাই যে, তাদেরকে এভাবে প্রাণ হারাইতে হবে।

এদিকে, দুপুরে জনপ্রিয় ব্যান্ড নেমেসিসের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে বলা হয়, গত দুই সপ্তাহের প্রেক্ষাপটে এটা আর বলার অপেক্ষা রাখে না যে আমরা আর কখনই জয় বাংলা কনসার্টে পারফর্ম করব।

টাইমলাইন: কোটা বাতিলের দাবিতে আন্দোলন

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘আগামী অধিবেশনেই পাস হবে সৌরবিদ্যুৎ আইন’

‘আগামী অধিবেশনেই পাস হবে সৌরবিদ্যুৎ আইন’

সরকার পতন আন্দোলনের হুমকি জামায়াত আমিরের

সরকার পতন আন্দোলনের হুমকি জামায়াত আমিরের

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘মুরাসু’, আঘাত হানবে কোথায়?

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘মুরাসু’, আঘাত হানবে কোথায়?

‘এবারের এইচএসসির ফলাফলই প্রকৃত চিত্র, বিএনপি সরকারকে সাধুবাদ’

‘এবারের এইচএসসির ফলাফলই প্রকৃত চিত্র, বিএনপি সরকারকে সাধুবাদ’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App