×

ঢালিউড

নতুন রেকর্ড পরীমনির

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৮ জুলাই ২০২৬, ০৫:৩৭ পিএম

নতুন রেকর্ড পরীমনির

ছবি : সংগৃহীত

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নতুন এক মাইলফলক স্পর্শ করেছেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী পরীমনি। অনুসারীর সংখ্যায় এবার তিনি বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসানকে ছাড়িয়ে দেশের সবচেয়ে বেশি ফেসবুক অনুসারীর অধিকারী তারকায় পরিণত হয়েছেন।

সর্বশেষ তথ্য অনুযায়ী, পরীমনির অফিসিয়াল ফেসবুক পেজ ও প্রোফাইল মিলিয়ে অনুসারীর সংখ্যা ১ কোটি ৭০ লাখের বেশি। অন্যদিকে সাকিব আল হাসানের মোট ফেসবুক অনুসারী ১ কোটি ৬০ লাখেরও বেশি। ফলে প্রায় ১০ লাখ অনুসারীর ব্যবধানে শীর্ষস্থান এখন পরীমনির দখলে।

জানা গেছে, গত বছর পর্যন্ত দুজনের অনুসারীর সংখ্যা প্রায় সমান ছিল। পরবর্তীতে কিছু সময়ের জন্য সাকিব আবারও এগিয়ে গেলেও সাম্প্রতিক সময়ে পরীমনির অনুসারী দ্রুত বেড়েছে। সর্বশেষ পরিসংখ্যানে তিনি সাকিবকে পেছনে ফেলে নতুন রেকর্ড গড়েছেন।

ব্যক্তিগত জীবনের নানা মুহূর্ত, চলচ্চিত্রের কাজ, দুই সন্তানকে ঘিরে স্মরণীয় মুহূর্ত এবং বিভিন্ন সামাজিক বার্তা নিয়মিত ফেসবুকে শেয়ার করেন পরীমনি। তার ছবি, ভিডিও ও লাইভ সম্প্রচার ভক্তদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে, যা তার জনপ্রিয়তা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

ফেসবুকে অনুসারীর এই নতুন অর্জনের মাধ্যমে বাংলাদেশের তারকাদের মধ্যে সর্বাধিক অনুসারীর রেকর্ড গড়ে আবারও আলোচনায় উঠে এসেছেন জনপ্রিয় এই অভিনেত্রী।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বাঁধনের ওপর হামলাকারীদের দেশে ফেরাতে ‘সর্বোচ্চ’ চেষ্টা করবে সরকার

বাঁধনের ওপর হামলাকারীদের দেশে ফেরাতে ‘সর্বোচ্চ’ চেষ্টা করবে সরকার

নতুন পে-স্কেলে অবসরপ্রাপ্তদের পেনশনে বড় স্বস্তি

নতুন পে-স্কেলে অবসরপ্রাপ্তদের পেনশনে বড় স্বস্তি

পরীমণির বায়োপিকে অভিনয় করতে চান দীঘি, নেপথ্যে কী

পরীমণির বায়োপিকে অভিনয় করতে চান দীঘি, নেপথ্যে কী

হজ প্যাকেজে বড় ছাড়

হজ প্যাকেজে বড় ছাড়

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App