×

ফুটবল

বারবার চোটে রাফিনহা, ব্রাজিলের কাছে বিশেষ অনুরোধ বার্সেলোনার

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬, ০২:১৭ পিএম

বারবার চোটে রাফিনহা, ব্রাজিলের কাছে বিশেষ অনুরোধ বার্সেলোনার

ফাইল ছবি

জাপানের বিপক্ষে আগামী ১৪ নভেম্বর আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল। এরপর এশিয়ার আরেকটি দলের বিপক্ষে ১৭ নভেম্বর আরেকটি ম্যাচ খেলবে সেলেসাওরা। সেই ম্যাচ খেলতে ব্রাজিল দল এখন অবস্থান করেছে সিঙ্গাপুরে। ২২ হাজার কিলোমিটার পাড়ি দিয়ে বার্সেলোনার অধিনায়ক রাফিনহাও যোগ দিয়েছেন দলের সঙ্গে সিঙ্গাপুরে। গত মাসে আন্তর্জাতিক বিরতিতে অস্ট্রেলিয়া সফর করেছিলেন তিনি জাতীয় দলের হয়ে মাঠে নামতে।

তবে দীর্ঘ ভ্রমণের চেয়ে বার্সেলোনার কাছে বড় দুশ্চিন্তার কারণ রাফিনহার চোট। জাতীয় দলের হয়ে মাঠে নেমে রাফিনহা আবারও চোট নিয়ে ফিরবেন সেই শঙ্কায় আছে কাতালান ক্লাবটি। এই কারণে ব্রাজিলিয়ান ফুটবল (সিবিএফ) কনফেডারশনের সঙ্গে যোগাযোগ করেছে বার্সা। বিষয়টি নিয়ে সতর্ক থাকবেন কোচ কার্লো আনচেলত্তিও।

ব্রাজিলের সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, সামনের দিনগুলোতে রাফিনহার খেলার সময় নিয়ে সতর্ক অবস্থানে থাকবে জাতীয় দল। বার্সেলোনা তার মাঠে থাকার সময় সীমিত রাখতে এবং বাড়তি সতর্কতা নিতে অনুরোধ করেছে। আনচেলত্তিও সেই পরামর্শ মেনে চলবেন বলে জানা গেছে।

এই সফরে দুই ম্যাচ খেলবে ব্রাজিল। রাফিনহা চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে বার্সেলোনার হয়ে এখন পর্যন্ত সর্বোচ্চ ১৯ গোল। লা লিগায় ১৫ গোল করে আছেন সবার ওপরে। এর আগে জাতীয় দলের হয়ে খেলতে গিয়ে চোট পেয়ে ক্লাবে ফিরেছেন এই ফরোয়ার্ড।

ব্রাজিলের সংবাদমাধ্যম ‘গ্লোবো এসপোর্তে’ জানিয়েছে, ‘রাফিনহার খেলার সময় ব্যবস্থাপনার বিষয়ে স্প্যানিশ ক্লাব ও সিবিএফ একমত হয়েছে। লক্ষ্য হলো, তাকে সুস্থ অবস্থায় ফিরিয়ে আনা এবং জাতীয় দলের হয়ে খেলতে গিয়ে টানা তৃতীয়বার চোটে পড়ার ঝুঁকি কমানো।’ এছাড়া জাতীয় দলের হয়ে সবশেষ ৩ ম্যাচেই চোটের সমস্যায় পড়েছেন তিনি। গত মার্চে ফ্রান্সের বিপক্ষে ম্যাচ শেষে চোট নিয়ে মাঠ ছাড়েন। পেশির অস্বস্তির কারণে অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালেও খেলতে পারেননি।

এরপর বিশ্বকাপেও চোট নিয়ে শেষ করেছিলেন ম্যাচ। যদিও তাতে বার্সেলোনার হয়ে কোনো ম্যাচ খেলতে বাধা হয়নি। সর্বশেষ গত অক্টোবরে অস্ট্রেলিয়ায় ব্রাজিলের হয়ে খেলতে গিয়ে উরুতে অস্বস্তি অনুভব করেন তিনি। এ কারণে আগেভাগেই দেশে ফেরেন। পরীক্ষায় ডান পায়ে ইডিমা ধরা পড়ে। ফলে গেটাফে ও গালাতাসারাইয়ের বিপক্ষে ম্যাচে খেলতে পারেননি।

রাফিনহার চোটের ইতিহাস বার্সেলোনার উদ্বেগ বাড়িয়েছে। একই জায়গায় বারবার চোট পাওয়ায় দলের গুরুত্বপূর্ণ আক্রমণভাগের খেলোয়াড় ও সর্বোচ্চ গোলদাতাকে আবার হারানোর আশঙ্কা করছে তারা। এ কারণেই সিবিএফের সঙ্গে আলোচনা করে তার খেলার সময় সীমিত রাখার বিষয়ে সমঝোতায় পৌঁছেছে ক্লাবটি।

গত রোববার মেট্রোপলিটানোতে ম্যাচ শেষে বার্সেলোনা কোচ হান্সি ফ্লিকও রাফিনহার খেলার সময় নিয়ন্ত্রণের পক্ষে মত দেন। তিনি বলেন, ‘আমার কাছে মনে হয়, ব্রাজিলের হয়ে তার খেলার সময়টা যদি কিছুটা নিয়ন্ত্রণ করা যায়, তাহলে আমি খুশি হবো।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রোজায় মূল্যবৃদ্ধি ঠেকাতে ১১ পণ্য আমদানিতে ঋণসুবিধা দিল বাংলাদেশ ব্যাংক

রোজায় মূল্যবৃদ্ধি ঠেকাতে ১১ পণ্য আমদানিতে ঋণসুবিধা দিল বাংলাদেশ ব্যাংক

হাসিনার ডিসেম্বর প্রত্যাবর্তন: সত্যিই নাকি স্টান্টবাজি?

হাসিনার ডিসেম্বর প্রত্যাবর্তন: সত্যিই নাকি স্টান্টবাজি?

জলবায়ু সম্মেলনে তারেক রহমান

জলবায়ু সম্মেলনে তারেক রহমান

আর্জেন্টিনার বিরুদ্ধে বড় ধরনের পদক্ষেপ নিল ইরান

আর্জেন্টিনার বিরুদ্ধে বড় ধরনের পদক্ষেপ নিল ইরান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App