×

অর্থনীতি

রোজায় মূল্যবৃদ্ধি ঠেকাতে ১১ পণ্য আমদানিতে ঋণসুবিধা দিল বাংলাদেশ ব্যাংক

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬, ০২:৪১ পিএম

রোজায় মূল্যবৃদ্ধি ঠেকাতে ১১ পণ্য আমদানিতে ঋণসুবিধা দিল বাংলাদেশ ব্যাংক

ফাইল ছবি

রমজানকে সামনে রেখে বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখা ও দাম সহনীয় পর্যায়ে রাখতে ১১ ধরনের পণ্য বাকিতে আমদানির সুযোগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

বুধবার (১১ নভেম্বর) এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করে কেন্দ্রীয় ব্যাংক। এতে বলা হয়েছে, চাল, গম, পেঁয়াজ, ডাল, সয়াবিন তেল, পাম তেল, চিনি, ছোলা, মসলা, খেজুর ও মটরশুঁটি আমদানিতে সর্বোচ্চ ৯০ দিন পর মূল্য পরিশোধের সুবিধা পাবেন আমদানিকারকেরা।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের সরবরাহ স্বাভাবিক রাখা এবং বাজারদর সহনীয় পর্যায়ে রাখতে এ বিশেষ সুবিধা দেওয়া হয়েছে। এর আওতায় সরবরাহকারীর ঋণ (সাপ্লায়ার্স ক্রেডিট) অথবা ক্রেতার ঋণের (বায়ার্স ক্রেডিট) মাধ্যমে এসব পণ্য আমদানি করা যাবে।

নতুন এ সুবিধার ফলে আমদানির পরপরই পণ্যের পুরো মূল্য পরিশোধ করতে হবে না ব্যবসায়ীদের। বরং নির্ধারিত মেয়াদ শেষে বা সর্বোচ্চ ৯০ দিনের মধ্যে আমদানি মূল্য পরিশোধের সুযোগ পাবেন তাঁরা। এতে আমদানি করা পণ্য বিক্রির পর প্রাপ্ত অর্থ দিয়ে ব্যাংকের দায় পরিশোধ করা সম্ভব হবে। পাশাপাশি আমদানিকারকদের ওপর তাৎক্ষণিক মূলধনের চাপও কমবে বলে মনে করছেন ব্যাংক খাতসংশ্লিষ্টরা।

সাধারণত রমজান মাসে দেশে চাল, ডাল, পেঁয়াজ, ভোজ্যতেল, চিনি, ছোলা ও খেজুরের মতো নিত্যপ্রয়োজনীয় পণ্যের চাহিদা বেড়ে যায়। এ সময়ে এসব পণ্যের পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করা এবং বাজারে মূল্যবৃদ্ধির চাপ কমানো গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। বাংলাদেশ ব্যাংকের নতুন সিদ্ধান্তের ফলে আমদানিকারকেরা এসব পণ্য আমদানিতে আরও উৎসাহিত হবেন বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। এ সুবিধা আগামী বছরের ১৫ মার্চ পর্যন্ত কার্যকর থাকবে।

এর আগে গত ৮ নভেম্বর রমজান সামনে রেখে একই ১১ ধরনের পণ্য আমদানির ঋণপত্র (এলসি) খোলার ক্ষেত্রে নগদ মার্জিন ন্যূনতম পর্যায়ে রাখার নির্দেশনা দিয়েছিল বাংলাদেশ ব্যাংক। নির্দেশনায় বলা হয়, ব্যাংক ও গ্রাহকের সম্পর্কের ভিত্তিতে এসব পণ্যের এলসি খোলার ক্ষেত্রে মার্জিন নির্ধারণ করতে হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

৫ কোটি টাকা করে বরাদ্দ পাচ্ছেন এমপিরা, খরচ করবেন যেসব খাতে

৫ কোটি টাকা করে বরাদ্দ পাচ্ছেন এমপিরা, খরচ করবেন যেসব খাতে

রোজায় মূল্যবৃদ্ধি ঠেকাতে ১১ পণ্য আমদানিতে ঋণসুবিধা দিল বাংলাদেশ ব্যাংক

রোজায় মূল্যবৃদ্ধি ঠেকাতে ১১ পণ্য আমদানিতে ঋণসুবিধা দিল বাংলাদেশ ব্যাংক

হাসিনার ডিসেম্বর প্রত্যাবর্তন: সত্যিই নাকি স্টান্টবাজি?

হাসিনার ডিসেম্বর প্রত্যাবর্তন: সত্যিই নাকি স্টান্টবাজি?

জলবায়ু সম্মেলনে তারেক রহমান

জলবায়ু সম্মেলনে তারেক রহমান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App