×

ঢালিউড

অবশেষে সালমান শাহর মৃত্যু নিয়ে মুখ খুললেন শাবনূর

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৯ আগস্ট ২০২৬, ০৩:৫৬ পিএম

অবশেষে সালমান শাহর মৃত্যু নিয়ে মুখ খুললেন শাবনূর

ছবি : সংগৃহীত

বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক সালমান শাহর মৃত্যু নিয়ে দীর্ঘদিন ধরেই নানা প্রশ্ন ও জল্পনা রয়েছে। মৃত্যুর প্রায় তিন দশক পর এবার তাকে নিয়ে ওঠা বিভিন্ন অভিযোগের বিষয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছেন অভিনেত্রী শাবনূর।

সম্প্রতি একাধিক সাক্ষাৎকারে রিজভী আহমেদ ওরফে ফরহাদ সালমান শাহর মৃত্যু এবং শাবনূরকে ঘিরে বিভিন্ন মন্তব্য করেন। এর পরিপ্রেক্ষিতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এসব অভিযোগকে ভিত্তিহীন ও মিথ্যা বলে দাবি করেন শাবনূর।

শাবনূর বলেন, রিজভী আহমেদ তাকে সালমান শাহকে ব্ল্যাকমেল করার জন্য দায়ী করেছেন। অথচ সালমান শাহর মৃত্যুর আগে তিনি রিজভীর নামই জানতেন না বলে দাবি করেন। তার প্রশ্ন, রিজভী কীভাবে এবং কোন ভিত্তিতে এমন অভিযোগ করছেন।

অভিনেত্রী আরও বলেন, সালমান শাহ ও তার স্ত্রীকে নিয়ে একে অপরের কাছে বিভিন্ন কথা বলতেন এমন অভিযোগও সম্পূর্ণ ভিত্তিহীন। চলচ্চিত্র অঙ্গনে তার পরিচিত কেউই এমন আচরণের অভিযোগ করতে পারবেন না বলেও দাবি করেন তিনি।

আরও পড়ুন : বিমানবন্দর থেকে অভিনেতা ডন গ্রেপ্তার

শাবনূরের পোস্টে রিজভী আহমেদের আগের বক্তব্য নিয়েও প্রশ্ন তোলা হয়। তার দাবি, সালমান শাহর মৃত্যুর ঘটনায় একসময় রাজসাক্ষী হওয়া রিজভী আদালতে দেওয়া জবানবন্দিতে হত্যাকাণ্ডের সঙ্গে নিজের সম্পৃক্ততার কথা বলেছিলেন। সেখানে ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর সালমান শাহকে হত্যার পরিকল্পনার সঙ্গে কয়েকজনের জড়িত থাকার কথাও উল্লেখ করেছিলেন বলে শাবনূর দাবি করেন।

তবে দীর্ঘ ২৯ বছর পর দেওয়া সাম্প্রতিক কয়েকটি সাক্ষাৎকারে রিজভী সালমান শাহর মৃত্যু আত্মহত্যা ছিল বলে দাবি করেছেন। একই সঙ্গে তিনি সালমান শাহর মা নীলা চৌধুরী এবং শাবনূরকে নিয়ে বিভিন্ন অভিযোগ করেছেন বলে জানান অভিনেত্রী।

শাবনূরের ধারণা, কোনো পক্ষের প্ররোচনা বা আর্থিক প্রলোভনের কারণেও রিজভী এমন বক্তব্য দিয়ে থাকতে পারেন। তবে এ বিষয়ে তিনি কোনো নির্দিষ্ট প্রমাণ উপস্থাপন করেননি।

আরও পড়ুন : ক্রিকেটার যশস্বীর সঙ্গে মৃণালের প্রেমের গুঞ্জন, যা বললেন অভিনেত্রী

নিজের অবস্থান পরিষ্কার করে শাবনূর বলেন, সালমান শাহর মৃত্যু বা কথিত হত্যাকাণ্ডের সঙ্গে তার কোনো ধরনের সম্পৃক্ততা ছিল না। কীভাবে সালমান শাহ মারা গেছেন, সে বিষয়েও তার কোনো ধারণা নেই বলে জানান তিনি।

১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর রাজধানীর ইস্কাটনের বাসায় সালমান শাহকে মৃত অবস্থায় পাওয়া যায়। এরপর থেকেই তার মৃত্যু আত্মহত্যা নাকি হত্যাকাণ্ড এ নিয়ে দীর্ঘদিন ধরে বিতর্ক চলছে।

শাবনূর বলেন, সালমান শাহ শুধু তার সহশিল্পী ছিলেন না, বড় ভাইয়ের মতো একজন প্রিয় মানুষও ছিলেন। তাই তিনি চান, নিরপেক্ষ ও পূর্ণাঙ্গ তদন্তের মাধ্যমে সালমান শাহর মৃত্যুর প্রকৃত রহস্য উদঘাটন করা হোক। একই সঙ্গে ঘটনায় কেউ জড়িত থাকলে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানান তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

স্থানীয় নির্বাচনে ভোট দিতে পারবেন ১২ কোটি ৮৬ লাখ ভোটার

স্থানীয় নির্বাচনে ভোট দিতে পারবেন ১২ কোটি ৮৬ লাখ ভোটার

ইয়াবাসহ ছাত্রদলের দুই নেতা আটক, গণপিটুনি দিয়ে পুলিশে দিল জনতা

ইয়াবাসহ ছাত্রদলের দুই নেতা আটক, গণপিটুনি দিয়ে পুলিশে দিল জনতা দল থেকে বহিষ্কার

১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপন করা হবে: প্রধানমন্ত্রী

১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপন করা হবে: প্রধানমন্ত্রী

শৃঙ্খলা বিনষ্টকারীদের বিরুদ্ধে সজাগ থাকতে হবে: প্রধানমন্ত্রী

শৃঙ্খলা বিনষ্টকারীদের বিরুদ্ধে সজাগ থাকতে হবে: প্রধানমন্ত্রী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App