সুইমিং পুলে পরীমনির মায়াবী অবসর, কানে কাঠগোলাপ
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৬ আগস্ট ২০২৬, ১০:৫৫ পিএম
চিত্রনায়িকা পরীমনি। ছবি: সংগৃহীত
ঢালিউডের আলোচিত চিত্রনায়িকা পরীমনি। রুপালি পর্দায় অভিনয়ের পাশাপাশি ব্যক্তিজীবন ও সামাজিক যোগাযোগমাধ্যমে নানা কর্মকাণ্ড নিয়েও প্রায়ই আলোচনায় থাকেন তিনি। নিজের জীবনের নানা মুহূর্ত ভক্তদের সঙ্গে ভাগ করে নিতে পছন্দ করেন এই অভিনেত্রী। এবার সুইমিং পুলে জলকেলির কিছু ছবি প্রকাশ করে ফের আলোচনায় এসেছেন পরীমনি।
সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা ছবিতে দেখা যায়, প্রিন্টেড সুইমস্যুট পরে রাতের নীল জলে নেমেছেন পরীমনি। পুলের স্বচ্ছ জলে গা ভাসিয়ে কখনো চোখ বন্ধ করে নির্ভার সময় কাটাতে দেখা গেছে তাকে, আবার কোনো ছবিতে মৃদু হাসিতে ক্যামেরার দিকে তাকিয়ে রয়েছেন তিনি।
আরও পড়ুন: ঘুমের মধ্যেই অভিনেত্রীর মৃত্যু, ২৭ বছর বয়সে থামল জীবন

ছবিগুলো প্রকাশের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় নানা আলোচনা। ভক্ত-অনুরাগীরা মন্তব্যের ঘরে নিজেদের প্রতিক্রিয়া জানাতে থাকেন। একজন লিখেছেন, ‘পুরোনো অভ্যাস আর গেলো না।’ অন্য এক ভক্ত লিখেছেন, ‘বাহ, সুইমিং সুট পরে ওনাকে দারুণ সুন্দর লাগছে।’
