×

রোগব্যাধি

হাসপাতালে অক্সিজেন লাইনে লিকেজ, শিশু মৃত্যুর অভিযোগ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৪ জুন ২০২৬, ০৯:৩৮ এএম

হাসপাতালে অক্সিজেন লাইনে লিকেজ, শিশু মৃত্যুর অভিযোগ

ছবি : সংগৃহীত

রাজধানীর শ্যামলীতে একটি বেসরকারি শিশু হাসপাতালে অক্সিজেন লাইনে লিকেজের কারণে চার মাসের এক শিশুর মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেছে শিশুটির পরিবার।মঙ্গলবার (২৩ জুন) সন্ধ্যায় ‘শ্যামলী বেবি কেয়ার’ নামের ওই হাসপাতালে এ ঘটনা ঘটে।

শিশুটির বাবা মো. ফারুক অভিযোগ করেন, চিকিৎসাধীন অবস্থায় হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এরপরই তার সন্তানের মৃত্যু হয়। তবে হাসপাতাল কর্তৃপক্ষ এ অভিযোগ স্বীকার করেনি।

জানা গেছে, শিশুটি গত পাঁচ দিন ধরে হাম-পরবর্তী জটিলতায় ওই হাসপাতালে চিকিৎসাধীন ছিল।

একজন দায়িত্বরত চিকিৎসক নাম প্রকাশ না করার শর্তে বলেন, শিশুটির অবস্থার অবনতি হলে তাকে ভেন্টিলেশনে নেওয়া হয়। এ সময় হঠাৎ একটি বিকট শব্দ শোনা যায়। পরে জানা যায় অক্সিজেন লাইনে লিকেজ হয়েছে। এরপর শিশুটিকে এইচডিইউতে নেওয়া হয় এবং পরে লাইফ সাপোর্টে রাখা হয়। কিছু সময় পর শিশুটির মৃত্যু হয়।

আরো পড়ুন : হাম উপসর্গে আরো ৩ শিশুর মৃত্যু

তিনি জানান, ঘটনার পর হাসপাতালে থাকা আরো পাঁচ শিশুকে নিরাপত্তার কারণে ঢাকা ইন্টারন্যাশনাল হাসপাতালে স্থানান্তর করা হয়।

মোহাম্মদপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শরীফ বলেন, স্বজনরা বিস্ফোরণের অভিযোগ করলেও প্রাথমিকভাবে এমন কোনো আলামত পাওয়া যায়নি। তবে হাসপাতাল কর্তৃপক্ষ লিকেজের কথা বলেছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে শিশুটির বাবা ফারুক জানিয়েছেন, তিনি ময়নাতদন্ত চান না এবং কোনো লিখিত অভিযোগও করবেন না। ঘটনার বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের কোনো মন্তব্য পাওয়া যায়নি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

অবশেষে গ্রেপ্তার নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাজেদুল

অবশেষে গ্রেপ্তার নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাজেদুল

মেসির বিশ্বরেকর্ডে রোনালদোর উচ্ছ্বসিত প্রশংসা

মেসির বিশ্বরেকর্ডে রোনালদোর উচ্ছ্বসিত প্রশংসা

শ্রীলঙ্কায় ডেঙ্গু নিয়ন্ত্রণে সেনা মোতায়েন

শ্রীলঙ্কায় ডেঙ্গু নিয়ন্ত্রণে সেনা মোতায়েন

নারী শিল্পীদের প্রতি দৃষ্টিভঙ্গি নিয়ে তামান্নার খোলামেলা মন্তব্য

নারী শিল্পীদের প্রতি দৃষ্টিভঙ্গি নিয়ে তামান্নার খোলামেলা মন্তব্য

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App