×

নাটক

প্রাক্তন সহকারীকে নিয়ে বিপাকে অহনা, কী ঘটেছে?

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৭ জুলাই ২০২৬, ০৭:৫৫ পিএম

প্রাক্তন সহকারীকে নিয়ে বিপাকে অহনা, কী ঘটেছে?

অহনা রহমান। ছবি: সংগৃহীত

জনপ্রিয় নাট্যঅভিনেত্রী অহনা রহমান তার প্রাক্তন অ্যাসিস্ট্যান্ট আফিফাকে নিয়ে চরম বিপাকে পড়েছেন। অহনার পরিচয় দিয়ে বিভিন্ন মানুষের কাছে টাকা দাবি করার অভিযোগ উঠেছে ওই মেয়ের বিরুদ্ধে।

বিষয়টি নিয়ে সোমবার (২৭ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি বিস্তারিত পোস্টের মাধ্যমে সবাইকে সতর্ক করার পাশাপাশি আফিফাকে শেষবারের মতো হুঁশিয়ারি দিয়েছেন অভিনেত্রী।

ফেসবুক স্ট্যাটাসে অহনা লেখেন, একটা মেয়ে গত রাত ১টার দিকে আমার বাসার নিচে এসে গার্ডকে বলে সে নাকি সাংবাদিক! গার্ড আমার বাসায় ফোন করলেও সবাই ঘুমে থাকায় কেউ রিসিভ করেনি। এরপর ওই মেয়ে সকাল ৬টা পর্যন্ত আমাদের সিকিউরিটি গার্ডদের রুমেই ঘুমিয়ে থাকে। রাতে তাকে চলে যেতে বলা হলে সে উত্তর দেয়—'এত রাতে একটা মেয়েমানুষ আমি কই যাব?’

অহনা রহমান। ছবি: সংগৃহীত

তিনি আরও লেখেন, সকালে বাসার মানুষ যখন হাঁটতে বের হয়, তখন সিকিউরিটি গার্ডসহ আশপাশের লোকজন এসে বলে আমাদের মেহমান নাকি রাত থেকে নিচে বসে আছে! আমরা শুনে অবাক হই—কে, কেন এসে বসে আছে? পরে জানতে পারি মেয়েটির নাম ‘আফিফা’। এই মেয়েটি সবাইকে নিজের বোন পরিচয় দিয়ে বিভিন্ন মানুষের কাছে টাকা চাইছে।

প্রাক্তন সহকারীকে হুঁশিয়ারি দিয়ে অভিনেত্রী লেখেন, আফিফা স্বল্প সময়ের জন্য আমার অ্যাসিস্ট্যান্ট ছিল। এই স্ট্যাটাসটি তার জন্য একটি সতর্কবাণী। আফিফা, তোকে আমি বহুবার সতর্ক করেছি, তবে এটিই শেষ বার! এরপর যদি আমাকে বিরক্ত করিস, তবে তোকে আর তোর চক্রকে আইনের মুখোমুখি হতে হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জিন্নাহর ছবি কেন রাখা হয়েছে, ব্যাখ্যা দিলেন ডাকসু জিএস

জিন্নাহর ছবি কেন রাখা হয়েছে, ব্যাখ্যা দিলেন ডাকসু জিএস

নকল সিগারেট উদ্ধার

নকল সিগারেট উদ্ধার

পে-স্কেলের গেজেট জারি হচ্ছে না কেন, জানা গেল কারণ

পে-স্কেলের গেজেট জারি হচ্ছে না কেন, জানা গেল কারণ

নামাজে মনোযোগ না থাকলে নামাজ ছেড়ে দেওয়া যাবে?

নামাজে মনোযোগ না থাকলে নামাজ ছেড়ে দেওয়া যাবে?

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App