×

অর্থনীতি

মাথাপিছু আয় কমে ২৭৯৩ ডলার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২৩, ০৭:৫১ পিএম

মাথাপিছু আয় কমে ২৭৯৩ ডলার

প্রতীকী ছবি

দেশের মানুষের মাথাপিছু আয় কমে দুই হাজার ৭৯৩ ডলারে নেমে এসেছে। চূড়ান্ত হিসাব অনুযায়ী এই আয় উল্লেখ করেছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)।

রবিবার (৫ ফেব্রুয়ারি) বিবিএস চূড়ান্ত এই হিসাব প্রকাশ করে।

এর আগে সাময়িক হিসাবে এই আয় ছিল দুই হাজার ৮২৪ ডলার। মাথাপিছু আয়ের পাশাপাশি দেশজ উৎপাদন বা জিডিপি প্রবৃদ্ধিও কমে দাঁড়িয়েছে ৭ দশমিক ১০ শতাংশে। সাময়িক হিসাবে জিডিপি প্রবৃদ্ধি হয়েছিল ৭ দশমিক ২৫ শতাংশ।

২০২১-২২ অর্থবছর শেষ হয়েছে গত বছরের ৩০ জুন। ৭ মাসের বেশি সময় পার হওয়ার পর রবিবার জিডিপি প্রবৃদ্ধি, মাথাপিছু আয়সহ ওই অর্থবছরের অর্থনীতির অন্যান্য সূচকের চূড়ান্ত হিসাব প্রকাশ করেছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)। সরকারি পরিসংখ্যান গণনাকারী এই সংস্থার মহাপরিচালক মতিয়ার জানিয়েছেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে বিনিয়োগ কমেছে। সব মিলিয়েই জিডিপি প্রবৃদ্ধি খানিকটা কমেছে। এর ফলে মাথাপিছু আয়ও ৩১ ডলার কমে গেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বিরোধী দলের আপত্তিতেও র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাস

বিরোধী দলের আপত্তিতেও র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাস

‘হরমুজ এখন ট্রাম্প প্রণালি’

ট্রাম্পের দাবি ‘হরমুজ এখন ট্রাম্প প্রণালি’

এখনো সন্ধান মেলেনি মেঘনায় তলিয়ে যাওয়া দুই বন্ধুর

এখনো সন্ধান মেলেনি মেঘনায় তলিয়ে যাওয়া দুই বন্ধুর

বোর্ড চ্যালেঞ্জেও ফেল, শিক্ষার্থীর আত্মহত্যা

বোর্ড চ্যালেঞ্জেও ফেল, শিক্ষার্থীর আত্মহত্যা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App