×

অর্থনীতি

ঈদের আগে ৩ দিন গার্মেন্টস সংশ্লিষ্ট ব্যাংক শাখা খোলা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৩, ০৬:১০ পিএম

ঈদের আগে ৩ দিন গার্মেন্টস সংশ্লিষ্ট ব্যাংক শাখা খোলা

ছবি: সংগৃহীত

ঈদুল ফিত‌রের আগে ১৯, ২০ ও ২১ এপ্রিল (বুধ, বৃহস্প‌তি ও শুক্রবার) সরকা‌রি ছু‌টির দি‌নেও খোলা থাকবে বা‌ণি‌জ্যিক ব্যাংকগুলোর কিছু কিছু শাখা। পোশাক শিল্পের শ্রমিক-কর্মচারীদের বেতন-ভাতা পরিশোধ এবং রপ্তা‌নি বিল ছাড়ের সুবিধার্থে ঈ‌দের আ‌গে তিন দিন সীমিত প‌রিস‌রে সংশ্লিষ্ট এলাকায় ব্যাংক খোলা থাকবে।

বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফ সাইট সুপারভিশন থেকে বৃহস্প‌তিবার (১৩ এ‌প্রিল) এ সংক্রান্ত নির্দেশনা জা‌রি করা হয়েছে।

এতে বলা হয়েছে, জনপ্রশাসন মন্ত্রণালয় আগামী ২০ এপ্রিল বৃহস্পতিবার পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে সাধারণ ছুটি ঘোষণা করায় তফসিলি ব্যাংকের শাখা ও উপ-শাখা বন্ধ থাকবে। ত‌বে আসন্ন ঈদুল ফিতরের আগে তৈরি পোশাক শিল্প সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠান কর্তৃক রপ্তানি বিল বিক্রি এবং ওই শিল্পে কর্মরত শ্রমিক, কর্মচারী, কর্মকর্তাদের বেতন, বোনাসসহ অন্যান্য ভাতাদি পরিশোধের সুবিধার্থে ঢাকা মহানগরী, আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, সাভার, ভালুকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামে অবস্থিত তফসিলি ব্যাংকের তৈরি পোশাক শিল্প সংশ্লিষ্ট শাখাসমূহে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করে ১৯, ২০ ও ২১ এপ্রিল সরকারি ছুটির দিন সীমিত সংখ্যক লোকবলের মাধ্যমে সীমিত পরিসরে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App