×

অর্থনীতি

বাড়ছে মোবাইল-হ্যান্ডসেটের দাম

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০১ জুন ২০২৩, ০৬:৩১ পিএম

বাড়ছে মোবাইল-হ্যান্ডসেটের দাম

দেশে উৎপাদিত মোবাইল হ্যান্ডসেটের ওপর মূল্য সংযোজন কর বা ভ্যাট বাড়ানোর প্রস্তাব করা হয়েছে এবারের বাজেটে। ফলে মোবাইল-হ্যান্ডসেটের দামও বাড়তে পারে, দাম বাড়লে আগামী ১ জুলাই থেকে তা কার্যকর হবে।

বৃহস্পতিবার (১ জুন) অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল তিন ধরনের দেশি কোম্পানির মোবাইল-হ্যান্ডসেটের ওপর উৎপাদন পর্যায়ে ভ্যাট বসানোর প্রস্তাব করেছেন। প্রথমত, যেসব প্রতিষ্ঠান যন্ত্রপাতি ও যন্ত্রাংশ নিজেরাই বানাবে এবং মোবাইল-হ্যান্ডসেট উৎপাদন করবে, সেসব কোম্পানির ওপর ২ শতাংশ হারে ভ্যাট বসবে। এখন এ ক্ষেত্রে কোনো ভ্যাট নেই। দ্বিতীয়ত, যেসব প্রতিষ্ঠান মোবাইল-হ্যান্ডসেট সংযোজন করে, তাদের ক্ষেত্রে দুভাবে ভ্যাট আরোপের প্রস্তাব করা হয়েছে। যেমন কমপক্ষে দুটি যন্ত্রাংশ নিজেরা বানিয়ে মোবাইল বানালে এখন ৩ শতাংশ হারে ভ্যাট দিতে হয়, এখন তা বাড়িয়ে ৫ শতাংশ করা হয়েছে। তৃতীয়ত, যারা সব যন্ত্রাংশ আমদানি করে শুধু দেশে সংযোজন করে, সেসব প্রতিষ্ঠানের ওপর সাড়ে ৭ শতাংশ হারে ভ্যাট বসবে, এখন ৫ শতাংশ হারে ভ্যাট বসে। এই প্রস্তাবের মেয়াদ ২০২৪ সালের ৩০ জুন পর্যন্ত।

বিগত বাজেট ঘোষণার সময় ব্যবসায়ী পর্যায়ে ৫ শতাংশ ভ্যাট আরোপ করা হয়েছিল। ফলে তখন গ্রাহক পর্যায়ে মোবাইল-হ্যান্ডসেটের দাম কিছুটা বাড়ে। এখন নতুন করে ভ্যাট আরোপের প্রস্তাব করার ফলে দাম আরো বাড়তে পারে।

দেশে এখন ১৪টি প্রতিষ্ঠান মোবাইল-হ্যান্ডসেট উৎপাদন করছে। দেশে বছরে স্মার্টফোনের চাহিদা এক কোটির মতো। এর বেশিরভাগই মেটানো হয় দেশে উৎপাদিত মোবাইল-হ্যান্ডসেটের মাধ্যমে। এসব প্রতিষ্ঠান স্যামসাং, অপো, বিভো, টেকনো, সিম্পনি, ওয়ালটন, লাভা, শাওমি, নোকিয়া, রিয়েলমি এসব ব্র্যান্ডের মুঠোফোন উৎপাদন করে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শিক্ষকদের বদলি-পদায়ন অনির্দিষ্টকালের জন্য স্থগিত

সরকারি কলেজ শিক্ষকদের বদলি-পদায়ন অনির্দিষ্টকালের জন্য স্থগিত

‘প্রকৃতি ও পশুপাখির প্রতিও শিশুদের মানবিক হতে হবে’

প্রধানমন্ত্রী ‘প্রকৃতি ও পশুপাখির প্রতিও শিশুদের মানবিক হতে হবে’

বিমানের বলাকায় সাংবাদিক প্রবেশে দুই দিনের নিষেধাজ্ঞা

এমডির নির্দেশ বিমানের বলাকায় সাংবাদিক প্রবেশে দুই দিনের নিষেধাজ্ঞা

ডেঙ্গুতে এক দিনে প্রাণ ঝরল ১০ জনের

ডেঙ্গুতে এক দিনে প্রাণ ঝরল ১০ জনের

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App