×

অর্থনীতি

লাখের নিচে নামলো সোনার দাম

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৩, ১০:২৩ পিএম

লাখের নিচে নামলো সোনার দাম

দেশের বাজারে সোনার দাম কমেছে। স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পাকা সোনা) মূল্য হ্রাসের পরিপ্রেক্ষিতে নতুন দাম সমন্বয় করা হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। ভালো মানের প্রতি ভরি সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে ৯৯ হাজার ৯৬০ টাকা।

বুধবার (২৭ সেপ্টেম্বর) সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ জুয়েলারি সমিতি (বাজুস) জানায়, সব চেয়ে ভালো মানের এক ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম এক হাজার ২৮৩ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে। এতে করে ভালো মানের এক ভরি সোনার নতুন দাম হয়েছে ৯৯ হাজার ৯৬০ টাকা। এতদিন এই ক্যাটাগরির স্বর্ণের দাম ছিল এক লাখ ১ হাজার ২৪৩ টাকা (ভরি)।

বুধবার (২৭ সেপ্টেম্বর) বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্থানীয় বাজারে তেজাবি সোনার দাম কমেছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন সোনার নতুন দাম নির্ধারণ করেছে। বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) থেকে এটি কার্যকর করা হবে। নতুন মূল্য অনুযায়ী, সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম হবে ৯৯ হাজার ৯৬০ টাকা।

২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ৯৫ হাজার ৪১১ টাকা, ১৮ ক্যারেটের ৮১ হাজার ৭৬৪ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম প্রতি ভরি ৬৮ হাজার ১১৭ টাকা নির্ধারণ করা হয়েছে।

ক্যাটাগরি অনুযায়ী বর্তমানে ২২ ক্যারেটের রুপার দাম (ভ‌রি) ১ হাজার ৭১৫ টাকা, ২১ ক্যারেটের দাম ১ হাজার ৬৩৩ টাকা, ১৮ ক্যারেটের দাম ১৪০০ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম পুত ভরি ১০৫০ টাকা।

সোনার দাম কমানো হলেও অপরিবর্তিত রয়েছে রুপার দাম। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম এক হাজার ৭১৫ টাকা, ২১ ক্যারেটের রুপা এক হাজার ৬৩৩ টাকা, ১৮ ক্যারেটের রুপা এক হাজার ৪০০ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রুপা এক হাজার ৫০ টাকা নির্ধারণ করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সুইমিং পুলে লাস্যময়ী অপু বিশ্বাস

সুইমিং পুলে লাস্যময়ী অপু বিশ্বাস

৪৯৫ জনকে নিয়োগ দেবে প্রাণিসম্পদ অধিদপ্তর, লাগবে না আবেদন ফি

৪৯৫ জনকে নিয়োগ দেবে প্রাণিসম্পদ অধিদপ্তর, লাগবে না আবেদন ফি

সৌদির বিমান হামলায় নারী-শিশুসহ ৪১ জন নিহত, দাবি হুথিদের

সৌদির বিমান হামলায় নারী-শিশুসহ ৪১ জন নিহত, দাবি হুথিদের

সাভার-আশুলিয়ায় শ্রমিকদের কর্মবিরতি, অর্ধশত কারখানায় ছুটি

সাভার-আশুলিয়ায় শ্রমিকদের কর্মবিরতি, অর্ধশত কারখানায় ছুটি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App